কঙ্গনাকে তোপ দাগালেন রাখি সাওয়ান্ত

গ্ল্যামার দুনিয়ায় বিতর্কের ঝড় হরহামেশাই ওঠে। এটি নিতান্ত স্বাভাবিক ঘটনা। তবে সেই ঝড়ে যখন বলিপাড়ার দুই চর্চিত সুন্দরী মুখোমুখি দাঁড়িয়ে যান, তখন চারদিকে শোরগোল পড়তে বাধ্য। জেন-জি প্রজন্ম এবং আন্দোলনকারী ছাত্রীদের নিয়ে অভিনেত্রী তথা সংসদ সদস্য কঙ্গনা রানাউতের এক বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে আপাতত উত্তাল সোশ্যাল মিডিয়া। আর সে আগুনে ঘি ঢাললেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত।  তরুণীদের কুরুচিকর রিলস ও বিক্ষোভকে কঙ্গনা ‘বমি আনার মতো কুৎসিত’ আখ্যা দিয়ে চরম বিতর্কের সূচনা করেন ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা। আন্দোলনকারী মেয়েদের ‘জেনারেশন গাটার’ বলে তোপ দাগার পাশাপাশি, ঐতিহ্যগত মূল্যবোধ হারিয়ে তারা ভালো গৃহিণী হওয়ার যোগ্যতাও হারিয়েছে বলে কড়া মন্তব্য করেন বলিউড সুন্দরী। ভারতীয় গণমাধ্যম আজকালের প্রতিবেদনের বরাতে জানা যায়, কঙ্গনার এমন বিতর্কিত ও বিষোদ্গার মন্তব্যের পর নেটপাড়ায় শুরু হয় তুমুল বিতর্ক। আর সেই বিতর্ক আরও বাড়িয়ে দিলেন রাখি সাওয়ান্ত। এক বিস্ফোরক ভিডিও পোস্টে কঙ্গনার উদ্দেশে সোজা ‘ডাইনি’ শব্দ প্রয়োগ করে তোপ দাগেন রাখি, যা দেখে নেটিজেনদের মাথায় হাত। রাখি সাওয়ান্ত বরাবরই অন্যায়ের বিরুদ

কঙ্গনাকে তোপ দাগালেন রাখি সাওয়ান্ত
গ্ল্যামার দুনিয়ায় বিতর্কের ঝড় হরহামেশাই ওঠে। এটি নিতান্ত স্বাভাবিক ঘটনা। তবে সেই ঝড়ে যখন বলিপাড়ার দুই চর্চিত সুন্দরী মুখোমুখি দাঁড়িয়ে যান, তখন চারদিকে শোরগোল পড়তে বাধ্য। জেন-জি প্রজন্ম এবং আন্দোলনকারী ছাত্রীদের নিয়ে অভিনেত্রী তথা সংসদ সদস্য কঙ্গনা রানাউতের এক বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে আপাতত উত্তাল সোশ্যাল মিডিয়া। আর সে আগুনে ঘি ঢাললেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত।  তরুণীদের কুরুচিকর রিলস ও বিক্ষোভকে কঙ্গনা ‘বমি আনার মতো কুৎসিত’ আখ্যা দিয়ে চরম বিতর্কের সূচনা করেন ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা। আন্দোলনকারী মেয়েদের ‘জেনারেশন গাটার’ বলে তোপ দাগার পাশাপাশি, ঐতিহ্যগত মূল্যবোধ হারিয়ে তারা ভালো গৃহিণী হওয়ার যোগ্যতাও হারিয়েছে বলে কড়া মন্তব্য করেন বলিউড সুন্দরী। ভারতীয় গণমাধ্যম আজকালের প্রতিবেদনের বরাতে জানা যায়, কঙ্গনার এমন বিতর্কিত ও বিষোদ্গার মন্তব্যের পর নেটপাড়ায় শুরু হয় তুমুল বিতর্ক। আর সেই বিতর্ক আরও বাড়িয়ে দিলেন রাখি সাওয়ান্ত। এক বিস্ফোরক ভিডিও পোস্টে কঙ্গনার উদ্দেশে সোজা ‘ডাইনি’ শব্দ প্রয়োগ করে তোপ দাগেন রাখি, যা দেখে নেটিজেনদের মাথায় হাত। রাখি সাওয়ান্ত বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, আর এজন্য বেশ সমালোচিতও। তার এমন বেলাগাম আক্রমণ দেখে বিনোদনপ্রেমীরা স্তব্ধ। ভিডিওতে কঙ্গনাকে ‘ফাউল মাউথ’ বা কদর্য মুখের অধিকারী আখ্যা দেন রাখি। বিমানবন্দরে কঙ্গনার চড় খাওয়ার স্মৃতি উসকে দিয়ে তিনি বলেন, কড়া নিরাপত্তাবেষ্টনী আছে বলেই কঙ্গনা এত বড় বড় কথা বলছেন। ক্ষমতা থাকলে নিরাপত্তাহীনভাবে একা ঘুরে বেড়ানোর প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন রাখি। তার দাবি, সাধারণ মানুষের মুখোমুখি হলে তবেই কঙ্গনা দেশের তরুণ প্রজন্মের আসল শক্তি টের পাবেন। একই সঙ্গে সংসদে বসে দেশের মেয়েদের ছোট করার অধিকার কঙ্গনাকে কে দিয়েছে, তা নিয়ে সোচ্চার হন রাখি। নিজের অতীতের দিকে না তাকিয়ে দেশের মেয়েদের অপমান করার যোগ্যতা কঙ্গনার নেই বলেও মন্তব্য করেন তিনি। বলিউডের দুই চর্চিত তারকার এই কাদা ছোড়াছুড়িতে এখন উত্তাল নেটপাড়া। রাখির এই চরম আক্রমণের পর কঙ্গনা পাল্টা কী জবাব দেন, সেদিকেই নজর পুরো বি-টাউনের। এ দুই কন্টোভার্সি অভিনেত্রীর ক্যাট-ফাইট শেষ পর্যন্ত কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow