কনকচাঁপাকে নিয়ে প্রশ্ন তোলা সেই নেত্রী পেলেন বিএনপির মনোনয়ন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে সমালোচনা ও প্রশ্নবিদ্ধের শিকার হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। এই শিল্পীকে নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা সেই নেত্রী সুরাইয়া জেরিন রনি পেলেন বিএনপির মনোনয়ন। সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায়, আলোচিত সেই নেত্রীই মনোনয়ন পেয়েছেন।  কনকচাঁপা যখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম তুলতে যান তখন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি কটাক্ষ করে মন্তব্য বলেন, ‌‌‌‘এতদিন কোথায় ছিলেন, বিএনপিতে তার অবদান কী?’ তার সেই বক্তব্য সমালোচনার জন্ম দেয়।  এ ঘটনার পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে। তবে, সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায়, আলোচিত সেই নেত্রীই মনোনয়ন পেয়েছেন। এতে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে, সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকায় দেখা যায়, দীর্ঘ সময় ধরে যেসব নেত্রী দলের জন্য বিভিন্ন ধরনের হা

কনকচাঁপাকে নিয়ে প্রশ্ন তোলা সেই নেত্রী পেলেন বিএনপির মনোনয়ন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে সমালোচনা ও প্রশ্নবিদ্ধের শিকার হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। এই শিল্পীকে নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা সেই নেত্রী সুরাইয়া জেরিন রনি পেলেন বিএনপির মনোনয়ন।

সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায়, আলোচিত সেই নেত্রীই মনোনয়ন পেয়েছেন। 

কনকচাঁপা যখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম তুলতে যান তখন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি কটাক্ষ করে মন্তব্য বলেন, ‌‌‌‘এতদিন কোথায় ছিলেন, বিএনপিতে তার অবদান কী?’ তার সেই বক্তব্য সমালোচনার জন্ম দেয়। 

এ ঘটনার পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে।

তবে, সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায়, আলোচিত সেই নেত্রীই মনোনয়ন পেয়েছেন। এতে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে, সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকায় দেখা যায়, দীর্ঘ সময় ধরে যেসব নেত্রী দলের জন্য বিভিন্ন ধরনের হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, বিএনপি থেকে তাদেরকেই মনোনীত করা হয়েছে।

এছাড়া, কনকচাঁপাসহ শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত কেউই চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow