কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের ঘরে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে। প্রিয়াঙ্কার স্বামী, সামাজিক মাধ্যমে একটি বিশেষ দোয়া লিখে পোস্ট করেন। যা মূলত কন্যাসন্তানের জন্মের পর বা ছোট মেয়েদের জন্য একটি অত্যন্ত সুন্দর ও বরকতময় দোয়া। সেই পোস্টের কমেন্টবক্সে সবাই অভিনন্দন জানাচ্ছেন এ দম্পতিকে।  এর আগে চলতি বছরের জানুয়ারিতে নিজের জন্মদিনের আগের দিন প্রথমবার মতো মা হতে যাওয়ার সুখবর জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। তখন তিনি বলেছিলেন, নিজের জন্মদিনের সঙ্গে জীবনের আরেকটি বিশেষ অধ্যায় শুরু হতে যাচ্ছে। মা হওয়ার খবর জানতে পেরে তিনি যেমন আনন্দিত, তেমনি কিছুটা আবেগাপ্লুতও ছিলেন। সেই সময় চিকিৎসকদের বরাত দিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, জুলাই মাস নাগাদ তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেছিলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিজারের মাধ্যমেই সন্তান প্রসবের পরিকল্পনা করেছেন। মজার বিষয় হলো, সন্তান জন্মের আগেই নামও ঠিক করে রেখেছিলেন এই দম্পতি। প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ছেলে হলে নাম রাখা হবে আফফান বিন রাকিব এবং মেয়ে হলে নাম হবে মারিয়াম ব

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের ঘরে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে। প্রিয়াঙ্কার স্বামী, সামাজিক মাধ্যমে একটি বিশেষ দোয়া লিখে পোস্ট করেন। যা মূলত কন্যাসন্তানের জন্মের পর বা ছোট মেয়েদের জন্য একটি অত্যন্ত সুন্দর ও বরকতময় দোয়া। সেই পোস্টের কমেন্টবক্সে সবাই অভিনন্দন জানাচ্ছেন এ দম্পতিকে। 

এর আগে চলতি বছরের জানুয়ারিতে নিজের জন্মদিনের আগের দিন প্রথমবার মতো মা হতে যাওয়ার সুখবর জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। তখন তিনি বলেছিলেন, নিজের জন্মদিনের সঙ্গে জীবনের আরেকটি বিশেষ অধ্যায় শুরু হতে যাচ্ছে। মা হওয়ার খবর জানতে পেরে তিনি যেমন আনন্দিত, তেমনি কিছুটা আবেগাপ্লুতও ছিলেন।

সেই সময় চিকিৎসকদের বরাত দিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, জুলাই মাস নাগাদ তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেছিলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিজারের মাধ্যমেই সন্তান প্রসবের পরিকল্পনা করেছেন।

মজার বিষয় হলো, সন্তান জন্মের আগেই নামও ঠিক করে রেখেছিলেন এই দম্পতি। প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ছেলে হলে নাম রাখা হবে আফফান বিন রাকিব এবং মেয়ে হলে নাম হবে মারিয়াম বিনতে রাকিব। 

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা জামান। বিয়ের দুই মাস পরই মা হতে যাওয়ার খবর প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছিলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন প্রিয়াঙ্কা। বিয়ের আগে ধার্মিক জীবনসঙ্গী চাওয়ার কথা জানিয়ে আলোচনায় আসেন তিনি। পরে বিয়ের পর জানান, তার স্বামী নিয়মিত নামাজ আদায় করেন এবং সংসার জীবন নিয়ে তিনি বেশ সুখী। এবার সেই সংসারে কন্যা সন্তানের আগমনে আনন্দের নতুন উপলক্ষ তৈরি হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow