কপাল পুড়ল বগুড়া ছাত্রদল-যুবদলের ৯ নেতার
বগুড়ার নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই ও ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বগুড়া জেলা যুবদল ও ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের বহিষ্কৃতরা হলেন-নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল ইসলাম এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক।
জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বুলবুল ইসলাম ও আব্দুর রাজ্জাককে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এ সিদ্ধান্ত কার্যকর করেন।
এছাড়া অপর বিজ্ঞপ্তিতে উপজেলা ও পৌর ছাত্রদলের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বগুড়া জেলা ছাত্রদল। বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলামের শুক্রবার (৬ মার্চ) দুপুরে স্বাক্ষ
বগুড়ার নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই ও ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বগুড়া জেলা যুবদল ও ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের বহিষ্কৃতরা হলেন-নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল ইসলাম এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক।
জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বুলবুল ইসলাম ও আব্দুর রাজ্জাককে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এ সিদ্ধান্ত কার্যকর করেন।
এছাড়া অপর বিজ্ঞপ্তিতে উপজেলা ও পৌর ছাত্রদলের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বগুড়া জেলা ছাত্রদল। বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলামের শুক্রবার (৬ মার্চ) দুপুরে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তারা হলেন-নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য আব্দুল্লাহ আল শাকিল, আসিফ, ও ৬ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে তাদের সংগঠনের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কিছু করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।