কবরস্থানে বৈদ্যুতিক বাতি লাগানো কি জায়েজ?

প্রশ্ন: অন্ধকার দূর করতে কবরস্থানে বৈদ্যুতিক বাতি লাগানো কি জায়েজ? উত্তর: কবরস্থানে বৈদ্যুতিক বা যে কোনো ধরনের বাতি জ্বালানোর উদ্দেশ্য যদি কবরের প্রতি সম্মানপ্রদর্শন বা আলোকসজ্জা না হয়, বরং মানুষের প্রয়োজন পূরণ করা হয়, যেমন রাতে কবর দেওয়া, জিয়ারতকারীদের চলাচলের সুবিধা ইত্যাদি, তাহলে কবরস্থানে বৈদ্যুতিক বাতিসহ যে কোনো ধরনের বাতি লাগানো জায়েজ হবে। রাসুল (সা.) ও সাহাবিরাও প্রয়োজনে কবরস্থানে বাতি জ্বালিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাতে একটি কবরে প্রবেশ করলেন, তখন তাঁর জন্য বাতি জ্বালানো হলো। (সুনানে তিরমিজি: ১০৫৭, সুনানে নাসাঈ: ১৫২০) ইমাম ইবনে কুদামা (রহ.) বলেন, যদি কাউকে রাতে দাফন করা হয় এবং এর জন্য আলোর প্রয়োজন হয়, তবে কবরস্থানে আলো জ্বালাতে কোনো অসুবিধা নেই। (আল-মুগনি: ২/৩৫৬) আরও পড়ুন কবর জিয়ারতের সময় যে কাজগুলো থেকে বিরত থাকবেন আর মৃতের উপকার হবে এ রকম বিশ্বাস থেকে বা সম্মান দেখানোর উদ্দেশ্যে কবরস্থানে বৈদ্যুতিক বাতিসহ যে কোনো ধরনের বাতি জ্বালানো নাজায়েজ। রাসুল (সা.) এ রকম উদ্দেশ্যে বাতি জ্বালাতে কঠোরভ

কবরস্থানে বৈদ্যুতিক বাতি লাগানো কি জায়েজ?

প্রশ্ন: অন্ধকার দূর করতে কবরস্থানে বৈদ্যুতিক বাতি লাগানো কি জায়েজ?

উত্তর: কবরস্থানে বৈদ্যুতিক বা যে কোনো ধরনের বাতি জ্বালানোর উদ্দেশ্য যদি কবরের প্রতি সম্মানপ্রদর্শন বা আলোকসজ্জা না হয়, বরং মানুষের প্রয়োজন পূরণ করা হয়, যেমন রাতে কবর দেওয়া, জিয়ারতকারীদের চলাচলের সুবিধা ইত্যাদি, তাহলে কবরস্থানে বৈদ্যুতিক বাতিসহ যে কোনো ধরনের বাতি লাগানো জায়েজ হবে।

রাসুল (সা.) ও সাহাবিরাও প্রয়োজনে কবরস্থানে বাতি জ্বালিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাতে একটি কবরে প্রবেশ করলেন, তখন তাঁর জন্য বাতি জ্বালানো হলো। (সুনানে তিরমিজি: ১০৫৭, সুনানে নাসাঈ: ১৫২০)

ইমাম ইবনে কুদামা (রহ.) বলেন, যদি কাউকে রাতে দাফন করা হয় এবং এর জন্য আলোর প্রয়োজন হয়, তবে কবরস্থানে আলো জ্বালাতে কোনো অসুবিধা নেই। (আল-মুগনি: ২/৩৫৬)

আর মৃতের উপকার হবে এ রকম বিশ্বাস থেকে বা সম্মান দেখানোর উদ্দেশ্যে কবরস্থানে বৈদ্যুতিক বাতিসহ যে কোনো ধরনের বাতি জ্বালানো নাজায়েজ। রাসুল (সা.) এ রকম উদ্দেশ্যে বাতি জ্বালাতে কঠোরভাবে নিষেধ করেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অভিসম্পাত করেছেন ওইসব লোকের প্রতি যারা কবরের ওপর মসজিদ বানায় ও প্রদীপ জ্বালায়। (সুনানে আবি দাউদ: ৩২৩৬)

আল্লামা কাশ্মীরি (রহ.) বলেন, মৃত ব্যক্তির কাজে আসবে এই ধারণা থেকে কবরে আলো জ্বালানো জায়েজ নয়। তবে জিয়ারতকারীদের সুবিধার্থে আলো জ্বালানোকে আলেমগণ জায়েজ বলেছেন। (আল-আরফুশ শাযি: ১/৩২২)

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow