কবীর আলমগীরের কথায় বিউটির গান ‘শ্যাম কালিয়া’

অডিও প্রতিষ্ঠান সঙ্গীতা মিউজিকের ব্যানারে রিলিজ হলো কবীর আলমগীরের গান ‘শ্যাম কালিয়া’। ঈদের দিন বিকেলে সংগীতার ইউটিউব ও ফেসবুক পেজে গানটি রিলিজ হয়। গানটি গেয়েছেন এ সময়ের জনপ্রিয় শিল্পী ক্লোজআপ তারকা নাসরিন আক্তার বিউটি। এটির সুর আয়োজন করেছেন রোহান রাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী বিউটি বলেন, ‘এবার ঈদে আমার একাধিক গান আসছে। ‘শ্যাম কালিয়া’ আমার প্রিয় গানগুলোর একটি। গানের কথাগুলো অসাধারণ। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ গীতিকার কবীর আলমগীর বলেন, ‘সংগীতার মতো নামকরা ব্যানার থেকে গানটি রিলিজ হওয়ায় আমি আনন্দিত। এটি আমার প্রথম গান। গানটির মাধ্যমে গীতিকার হিসেবে আমার পথচলা শুরু হলো।’ এসএইচএস/এমএস

কবীর আলমগীরের কথায় বিউটির গান ‘শ্যাম কালিয়া’

অডিও প্রতিষ্ঠান সঙ্গীতা মিউজিকের ব্যানারে রিলিজ হলো কবীর আলমগীরের গান ‘শ্যাম কালিয়া’।

ঈদের দিন বিকেলে সংগীতার ইউটিউব ও ফেসবুক পেজে গানটি রিলিজ হয়।

গানটি গেয়েছেন এ সময়ের জনপ্রিয় শিল্পী ক্লোজআপ তারকা নাসরিন আক্তার বিউটি। এটির সুর আয়োজন করেছেন রোহান রাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী বিউটি বলেন, ‘এবার ঈদে আমার একাধিক গান আসছে। ‘শ্যাম কালিয়া’ আমার প্রিয় গানগুলোর একটি। গানের কথাগুলো অসাধারণ। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

গীতিকার কবীর আলমগীর বলেন, ‘সংগীতার মতো নামকরা ব্যানার থেকে গানটি রিলিজ হওয়ায় আমি আনন্দিত। এটি আমার প্রথম গান। গানটির মাধ্যমে গীতিকার হিসেবে আমার পথচলা শুরু হলো।’

এসএইচএস/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow