কবে বিয়ে করছেন? অবশেষে মুখ খুললেন রোনালদো
প্রায় এক দশক ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ একসঙ্গে বসবাস করছেন। এই সময়টায় তার নিজেদের পরিবারও গড়ে তুলেছেন। ক্যারিয়ারের বড় বড় মুহূর্তগুলোও ভাগাভাগি করেছেন। তবে ইদানিংকালে বেশকিছু বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দাবি করা হয়েছে, দুজনই বিয়ে করতে যাচ্ছেন শিগগিরই। এরপরও একটি প্রশ্ন সামনে চলেই আসে — এত বছর একসঙ্গে থাকার পরও কেন এখনো বিয়ে করেননি তারা? তবে এটি গোপন কিছু নয়। ক্রিশ্চিয়ানো এটি কখনো লুকাতেও চাননি। রোনালদো একাধিকবার বলেছেন, তারা দুজন যখন মনে করবেন উপযুক্ত সময় এসেছে তখনই বিয়ে করবেন। চারপাশের একের পর এক গুঞ্জনের পরও তারা দুজন প্রায় এক দশকের মতো সময় ধরে একসঙ্গে রয়েছেন। চারপাশের কোনো আলোচনা তাদের মাঝে প্রভাব ফেলে না কখনোই। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো আরও জানান, জর্জিনাকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটিও ছিল একেবারেই সাধারণ। কোনো বিলাসবহুল ভ্রমণ কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, গভীর রাতে হঠাৎ করেই তিনি বিয়ের প্রস্তাব দেন। রোনালদোর ভাষ্য, সেদিন এক বন্ধুর কাছ থেকে আংটিটি হাতে পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি। সঙ্গে সঙ্গেই জর্জি
প্রায় এক দশক ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ একসঙ্গে বসবাস করছেন। এই সময়টায় তার নিজেদের পরিবারও গড়ে তুলেছেন। ক্যারিয়ারের বড় বড় মুহূর্তগুলোও ভাগাভাগি করেছেন। তবে ইদানিংকালে বেশকিছু বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দাবি করা হয়েছে, দুজনই বিয়ে করতে যাচ্ছেন শিগগিরই।
এরপরও একটি প্রশ্ন সামনে চলেই আসে — এত বছর একসঙ্গে থাকার পরও কেন এখনো বিয়ে করেননি তারা?
তবে এটি গোপন কিছু নয়। ক্রিশ্চিয়ানো এটি কখনো লুকাতেও চাননি। রোনালদো একাধিকবার বলেছেন, তারা দুজন যখন মনে করবেন উপযুক্ত সময় এসেছে তখনই বিয়ে করবেন।
চারপাশের একের পর এক গুঞ্জনের পরও তারা দুজন প্রায় এক দশকের মতো সময় ধরে একসঙ্গে রয়েছেন। চারপাশের কোনো আলোচনা তাদের মাঝে প্রভাব ফেলে না কখনোই।
ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো আরও জানান, জর্জিনাকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটিও ছিল একেবারেই সাধারণ। কোনো বিলাসবহুল ভ্রমণ কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, গভীর রাতে হঠাৎ করেই তিনি বিয়ের প্রস্তাব দেন।
রোনালদোর ভাষ্য, সেদিন এক বন্ধুর কাছ থেকে আংটিটি হাতে পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি। সঙ্গে সঙ্গেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। ঠিক সেই সময় তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ে এবং অপ্রত্যাশিতভাবে জীবনের সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে যায়।
তাই এত বছর পরও বিয়ের নির্দিষ্ট তারিখ নিয়ে গুঞ্জন বা ‘এত দেরি কেন’ এসব আলোচনা রোনালদো ও জর্জিনার কাছে খুব একটা গুরুত্ব বহন করে না। তাদের বিশ্বাস, সঠিক সময় এলেই আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায় শুরু করবেন তারা।
আইএন
What's Your Reaction?