কবে বিয়ে করছেন দীঘি? নিজেই জানালেন অভিনেত্রী

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী হয়ে ওঠেন দেশের অন্যতম পরিচিত মুখ। দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে বড়পর্দায় ফিরেছেন তিনি। এখন নিয়মিত অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের প্রেম, বিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন দীঘি। সেখানে তাকে প্রশ্ন করা হয় কবে বিয়ের পরিকল্পনা করছেন? কবে নাগাদ বিয়ে করার পরিকল্পনা করেছেন? এ প্রশ্নের উত্তরে দীঘি বলেন, ‘দেরি আছে। সম্ভবত ৫-৭ বছর পর, এর আগে না।’ যারা আপনার বর হতে চান, তাদের কি কি গুণ থাকতে হবে? এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে দীঘি বলেন, ‘চাকরিজীবী। গুণের মধ্যে রয়েছে তাকে অসম্ভব রকমের সৎ হতে হবে। গাটস থাকতে হবে। ভুল করলেও তাকে নির্দ্বিধায় বলতে হবে ‘আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।’ আরও পড়ুন বন্যার্তদের সহায়তা দিতে গাইবেন রুনা লায়লা দীঘি প্রেমের বিষয়টি অস্বীকার করলেও অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন

কবে বিয়ে করছেন দীঘি? নিজেই জানালেন অভিনেত্রী

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী হয়ে ওঠেন দেশের অন্যতম পরিচিত মুখ। দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে বড়পর্দায় ফিরেছেন তিনি। এখন নিয়মিত অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন।

সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের প্রেম, বিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন দীঘি। সেখানে তাকে প্রশ্ন করা হয় কবে বিয়ের পরিকল্পনা করছেন?

কবে নাগাদ বিয়ে করার পরিকল্পনা করেছেন? এ প্রশ্নের উত্তরে দীঘি বলেন, ‘দেরি আছে। সম্ভবত ৫-৭ বছর পর, এর আগে না।’ যারা আপনার বর হতে চান, তাদের কি কি গুণ থাকতে হবে? এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে দীঘি বলেন, ‘চাকরিজীবী। গুণের মধ্যে রয়েছে তাকে অসম্ভব রকমের সৎ হতে হবে। গাটস থাকতে হবে। ভুল করলেও তাকে নির্দ্বিধায় বলতে হবে ‘আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।’

দীঘি প্রেমের বিষয়টি অস্বীকার করলেও অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। একসময় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিও নানা জল্পনার সৃষ্টি করে।

তবে ওই সময় দীঘি স্পষ্টভাবে জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। প্রেমের খবর বা গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলেও দাবি ছিল তার।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow