কমতে পারে খেজুরের দাম

দেশে রমজানে ইফতারের সময় খাবারের অন্যতম প্রধান উপকরণ খেজুর। আর এই খেজুরে খরচ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খেজুর আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব থাকতে পারে। এতে দেশের বাজারে খেজুরের দাম কমতে পারে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর এই বাজেটে এমন প্রস্তাব থাকতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএনপি সরকারের প্রথম বাজেটে রমজানের সবচেয়ে বেশি চাহিদা থাকা খেজুরে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাজেটে খেজুর আমদানিতে রেগুলেটরি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব থাকতে পারে। ইএইচটি/এমকেআর

কমতে পারে খেজুরের দাম

দেশে রমজানে ইফতারের সময় খাবারের অন্যতম প্রধান উপকরণ খেজুর। আর এই খেজুরে খরচ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খেজুর আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব থাকতে পারে। এতে দেশের বাজারে খেজুরের দাম কমতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর এই বাজেটে এমন প্রস্তাব থাকতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএনপি সরকারের প্রথম বাজেটে রমজানের সবচেয়ে বেশি চাহিদা থাকা খেজুরে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাজেটে খেজুর আমদানিতে রেগুলেটরি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব থাকতে পারে।

ইএইচটি/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow