কমল ১২ কেজি এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। এ ছাড়া অটোগ্যাসের মূল্যও হ্রাস করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিইআরসির নতুন এ মূল্যহার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানা যায়। বিস্তারিত আসছে...

কমল ১২ কেজি এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা।

এ ছাড়া অটোগ্যাসের মূল্যও হ্রাস করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির নতুন এ মূল্যহার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানা যায়।

বিস্তারিত আসছে...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow