কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে রাজধানীর পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে পল্লবী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এই ওপেন হাউজ ডে হয়। এসময় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার। অনুষ্ঠানের শুরুতে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার উদ্বোধনী বক্তব্য দেন। পরবর্তীতে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত আলোচনা পর্ব হয়। যেখানে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও অভিযোগ উপস্থাপন করেন। এসময় ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস. এন. নজরুল ইসলাম উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি সুন্দর সমাজ গঠনে পারিবারিক শিক্ষার গুরুত্ব, যুবকদের কর্মস

কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে রাজধানীর পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে পল্লবী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এই ওপেন হাউজ ডে হয়।

এসময় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।

অনুষ্ঠানের শুরুতে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার উদ্বোধনী বক্তব্য দেন। পরবর্তীতে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত আলোচনা পর্ব হয়। যেখানে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও অভিযোগ উপস্থাপন করেন।

jagonews24

এসময় ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস. এন. নজরুল ইসলাম উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি সুন্দর সমাজ গঠনে পারিবারিক শিক্ষার গুরুত্ব, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি এবং বিদেশগামী তরুণদের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাডমিন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোন), সহকারী পুলিশ কমিশনার (পল্লবী জোন) জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পল্লবী থানা এবং পল্লবী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।

কেআর/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow