কমেছে স্বর্ণের দাম, বাজারে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে ডলার ও তেলের দাম বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে সুদের হার নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খবর রয়টার্সের। মঙ্গলবার স্পট স্বর্ণের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৮ দশমিক ২২ ডলারে নেমেছে। এর আগে দিনটিতে স্বর্ণের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। অন্যদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৬ দশমিক ১০ ডলারে। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে রেখেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ মার্কিন মূল্যস্ফীতি তথ্য প্রকাশের আগে বাজারে চাপ তৈরি হয়েছে। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি ও সুদের হার দীর্ঘ সময় উঁচুতে থাকার আশঙ্কাও নতুন করে জোরালো হয়েছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে।

কমেছে স্বর্ণের দাম, বাজারে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে ডলার ও তেলের দাম বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে সুদের হার নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার স্পট স্বর্ণের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৮ দশমিক ২২ ডলারে নেমেছে। এর আগে দিনটিতে স্বর্ণের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।

অন্যদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৬ দশমিক ১০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে রেখেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ মার্কিন মূল্যস্ফীতি তথ্য প্রকাশের আগে বাজারে চাপ তৈরি হয়েছে।

তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি ও সুদের হার দীর্ঘ সময় উঁচুতে থাকার আশঙ্কাও নতুন করে জোরালো হয়েছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow