কম সময়ে বানিয়ে নিন ডিম দিয়ে লাউ ভাজি
প্রতিদিনের রান্নায় সহজ, পুষ্টিকর ও সুস্বাদু কোনো পদ খুঁজছেন? তাহলে ডিম দিয়ে লাউ ভাজি হতে পারে দারুণ একটি পছন্দ। অল্প উপকরণ আর কম সময়েই তৈরি করা যায় এই মজাদার খাবারটি। লাউয়ের হালকা মিষ্টি স্বাদ ও ডিমের পুষ্টিগুণ মিলিয়ে তৈরি হয় ভাতের সঙ্গে খাওয়ার জন্য চমৎকার একটি পদ। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ডিম দিয়ে লাউ ভাজি। উপকরণ লাউ মাঝারি সাইজের ১ টা ডিম ২ টা কাঁচামরিচ ২-৩ টা (স্বাদমতো) পেঁয়াজ ১ টা হলুদ গুঁড়া ১ চা চামচ মরিচ গুঁড়া ১ চা চামচ লবণ স্বাদমতো পেয়াজ কলি ১ টা (ঐচ্ছিক) আরও পড়ুন ছুটির দিনে নাসতা রাখতে পারেন খুদের ভাত যেভাবে তৈরি করবেন প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে কুচি করা পেঁয়াজ দিন। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ যোগ করুন। মসলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কাটা লাউ কড়াইয়ে দিয়ে দিন। আরও পড়ুন অল্পতেই অসাধারণ স্বাদ পেতে রাঁধুন লতি চিংড়ি এবার সব উপকরণ একসঙ্গে নেড়ে ভাজতে থাকুন। কিছুক্ষণ পর লাউ থেকে পানি বের হবে এবং সেই পানিতেই লাউ ধীরে ধীরে সিদ্ধ
প্রতিদিনের রান্নায় সহজ, পুষ্টিকর ও সুস্বাদু কোনো পদ খুঁজছেন? তাহলে ডিম দিয়ে লাউ ভাজি হতে পারে দারুণ একটি পছন্দ। অল্প উপকরণ আর কম সময়েই তৈরি করা যায় এই মজাদার খাবারটি।
লাউয়ের হালকা মিষ্টি স্বাদ ও ডিমের পুষ্টিগুণ মিলিয়ে তৈরি হয় ভাতের সঙ্গে খাওয়ার জন্য চমৎকার একটি পদ। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ডিম দিয়ে লাউ ভাজি।
উপকরণ
- লাউ মাঝারি সাইজের ১ টা
- ডিম ২ টা
- কাঁচামরিচ ২-৩ টা (স্বাদমতো)
- পেঁয়াজ ১ টা
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- মরিচ গুঁড়া ১ চা চামচ
- লবণ স্বাদমতো
- পেয়াজ কলি ১ টা (ঐচ্ছিক)

ছুটির দিনে নাসতা রাখতে পারেন খুদের ভাত
যেভাবে তৈরি করবেন
প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে কুচি করা পেঁয়াজ দিন। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ যোগ করুন। মসলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কাটা লাউ কড়াইয়ে দিয়ে দিন।
এবার সব উপকরণ একসঙ্গে নেড়ে ভাজতে থাকুন। কিছুক্ষণ পর লাউ থেকে পানি বের হবে এবং সেই পানিতেই লাউ ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে। পানি প্রায় শুকিয়ে এলে দুটি ডিম ফাটিয়ে লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ডিম সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করার ঠিক আগে কুচি করা পেঁয়াজকলি ছড়িয়ে দিন। তারপর গরম গরম ডিম দিয়ে লাউ ভাজি পরিবেশন করুন।
জেএস/
What's Your Reaction?
