ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

ইসরায়েল ও ইরানের মধ্যে সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও পাল্টা হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের সরাসরি দায় রয়েছে। তার দাবি, ওয়াশিংটনের সঙ্গে পরামর্শ ছাড়া ইসরায়েল কোনো গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ নেয় না। বাঘাই আরও বলেন, সর্বশেষ হামলা-পাল্টা হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা আরও জটিল হয়ে পড়বে। এতে দুই দেশের মধ্যে অবিশ্বাসও বাড়বে। ইরানের মতে, এই পরিস্থিতি চলমান শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow