করলা দিয়ে ডাল রান্নার সহজ রেসিপি
করলা অনেকের অপছন্দের সবজি হলেও সঠিকভাবে রান্না করলে এর স্বাদ হয়ে ওঠে অনন্য। বিশেষ করে করলা ডাল একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু পদ, যা তেতো স্বাদের সঙ্গে ডালের মোলায়েম ঘ্রাণের চমৎকার সমন্বয় তৈরি করে। গরম ভাতের সঙ্গে এই খাবারটি যেমন রুচি বাড়ায়, তেমনি শরীরের জন্যও উপকারী। খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায় পুষ্টিকর করলা ডাল। চলুন জেনে নেওয়া যাক করলা ডালের সহজ ও মজাদার রেসিপি। উপকরণ মসুর ডাল ১ কাপ করলা ২ টি পেঁয়াজ কুচি আধা কাপ রসুন কুচি ১ টেবিল চামচ কাঁচামরিচ ৫-৬ টি হলুদ গুঁড়ো আধা চা চামচ লবণ স্বাদমতো তেল ২ টেবিল চামচ পাঁচফোড়ন বা জিরা ১ চা চামচ আরও পড়ুন: কলিজা দিয়েই বানিয়ে নিন ঝটপট কাঠি কাবাব অতিথি আপ্যায়নে রাখুন গ্রিন চিলি বিফ ভিন্ন স্বাদের খোঁজে? বানিয়ে ফেলুন গরুর মেন্দা যেভাবে তৈরি করবেন প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিন। এবার একটি হাঁড়িতে ডালের সঙ্গে ২ কাপ পানি, সামান্য লবণ, হলুদ গুঁড়ো ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিন। ভালোভাবে সিদ্ধ হলে ঘুটনি দিয়ে একটু ঘুটে নিন। অন্যদিক একটি কড়াইতে তেল গরম করে সামান্য হলুদ ও লবণ দিয়ে করলাগুলো হালকা ভেজে তুলে রাখুন। এবার ওই একই কড়াইতে আরও একটু
করলা অনেকের অপছন্দের সবজি হলেও সঠিকভাবে রান্না করলে এর স্বাদ হয়ে ওঠে অনন্য। বিশেষ করে করলা ডাল একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু পদ, যা তেতো স্বাদের সঙ্গে ডালের মোলায়েম ঘ্রাণের চমৎকার সমন্বয় তৈরি করে।
গরম ভাতের সঙ্গে এই খাবারটি যেমন রুচি বাড়ায়, তেমনি শরীরের জন্যও উপকারী। খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায় পুষ্টিকর করলা ডাল। চলুন জেনে নেওয়া যাক করলা ডালের সহজ ও মজাদার রেসিপি।
উপকরণ
- মসুর ডাল ১ কাপ
- করলা ২ টি
- পেঁয়াজ কুচি আধা কাপ
- রসুন কুচি ১ টেবিল চামচ
- কাঁচামরিচ ৫-৬ টি
- হলুদ গুঁড়ো আধা চা চামচ
- লবণ স্বাদমতো
- তেল ২ টেবিল চামচ
- পাঁচফোড়ন বা জিরা ১ চা চামচ
আরও পড়ুন:
- কলিজা দিয়েই বানিয়ে নিন ঝটপট কাঠি কাবাব
- অতিথি আপ্যায়নে রাখুন গ্রিন চিলি বিফ
- ভিন্ন স্বাদের খোঁজে? বানিয়ে ফেলুন গরুর মেন্দা
যেভাবে তৈরি করবেন
প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিন। এবার একটি হাঁড়িতে ডালের সঙ্গে ২ কাপ পানি, সামান্য লবণ, হলুদ গুঁড়ো ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিন। ভালোভাবে সিদ্ধ হলে ঘুটনি দিয়ে একটু ঘুটে নিন।
অন্যদিক একটি কড়াইতে তেল গরম করে সামান্য হলুদ ও লবণ দিয়ে করলাগুলো হালকা ভেজে তুলে রাখুন। এবার ওই একই কড়াইতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা মরিচ বাদামি করে ভাজুন। এরপর সিদ্ধ করে রাখা ডাল ও ভেজে রাখা করলা তেলে ঢেলে দিন। ঝোলের জন্য প্রয়োজনমতো সামান্য গরম পানি দিন। মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ফুটিয়ে নিন, যেন করলা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। ডাল ঘন হয়ে নামিয়ে নিন।
সবশেষে একটি কড়াইতে সামান্য তেল বা ঘি গরম করে আস্ত জিরা বা পাঁচফোড়ন ও সামান্য পেঁয়াজ কুচি ভেজে ডালে ফোড়ন দিন। ব্যস তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের ডাল করলা।
জেএস/
What's Your Reaction?