কর্ণফুলীতে ৬ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার ক্রসিং মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (উত্তর)। শুক্রবার (২২ মে) রাতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩৪ এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জিয়া। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার ক্রসিং মোড়সংলগ্ন আব্দুল জলিলের বাড়ির প্রবেশপথ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ছৈয়দ হোসন (৪২) ও আবু নাছের (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারদের হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন তারা। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এমআরএএইচ/এমএএইচ/

কর্ণফুলীতে ৬ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার ক্রসিং মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (উত্তর)।

শুক্রবার (২২ মে) রাতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩৪ এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার ক্রসিং মোড়সংলগ্ন আব্দুল জলিলের বাড়ির প্রবেশপথ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ছৈয়দ হোসন (৪২) ও আবু নাছের (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারদের হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন তারা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow