কর্ণফুলী টানেলের আয় বাড়াতে সেতু সচিবের মতবিনিময়

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত নিরাপত্তা জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী পরিদর্শনে তিনি টানেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি টানেলের আয় বাড়াতে নতুন কৌশল এবং অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের শুরুতে সচিব কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের জেটি এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। পরে টানেলের টোল আদায় বৃদ্ধি এবং সামগ্রিক রাজস্ব বাড়ানোর লক্ষ্যে জেটির বহুমুখী ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় টানেলের ব্যবহার বাড়াতে কর্ণফুলী ড্রাই ডক জেটির সঙ্গে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়। সেতু সচিব বলেন, দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে টানেলটিকে আরও কার্যকর করতে পণ্য পরিবহন ও লজিস্টিক সুবিধা বাড়ানো জরুরি। এতে ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় রাজস্বও বাড়বে। ত

কর্ণফুলী টানেলের আয় বাড়াতে সেতু সচিবের মতবিনিময়

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত নিরাপত্তা জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী পরিদর্শনে তিনি টানেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি টানেলের আয় বাড়াতে নতুন কৌশল এবং অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের শুরুতে সচিব কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের জেটি এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। পরে টানেলের টোল আদায় বৃদ্ধি এবং সামগ্রিক রাজস্ব বাড়ানোর লক্ষ্যে জেটির বহুমুখী ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় টানেলের ব্যবহার বাড়াতে কর্ণফুলী ড্রাই ডক জেটির সঙ্গে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়। সেতু সচিব বলেন, দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে টানেলটিকে আরও কার্যকর করতে পণ্য পরিবহন ও লজিস্টিক সুবিধা বাড়ানো জরুরি। এতে ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় রাজস্বও বাড়বে। তিনি দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের পরামর্শ দেন।

এদিকে টানেলের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক হেলথ মনিটরিং সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে। পরিদর্শনকালে সচিব টানেলের ভেতরে স্থাপিত স্বয়ংক্রিয় সেন্সর ও মনিটরিং ব্যবস্থার কার্যক্রম পর্যালোচনা করেন।

সংশ্লিষ্ট প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, টানেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। উন্নত বিশ্বের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনাও দেন তিনি।

পরিদর্শনকালে কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদসহ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow