কর্ণফুলী নদীতে ২ হাজার লিটার চোরাই ডিজেলসহ বোট জব্দ, আটক ২

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে দুই হাজার লিটার চোরাই ডিজেল বহনকারী একটি কাঠের বোট জব্দ করেছে পুলিশ। এ সময় বোটে থাকা দুইজনকে আটক করা হয়। রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের সামনে কর্ণফুলী নদীতে নিয়মিত নৌ টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন- কর্ণফুলী উপজেলার শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডের সেকেন্দার আলীর ছেলে নৌকার মাঝি নুর আক্তার (২৮) এবং একই উপজেলার ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের বদী মেম্বারের বাড়ির মো. বাবুলের ছেলে ফয়সাল আলম (২২)। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন জানান, নিয়মিত নৌ টহলের সময় কর্ণফুলী নদীতে একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বোটে থাকা ১০টি স্টিলের ড্রামে মোট ২ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ২০০ লিটার করে ডিজেল ছিল। তিনি আরও জানান, আটক দুই ব্যক্তি জব্দ করা ডিজেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে ডিজেল ও কাঠের বোটটি জব্দ করা হয়। এমআরএএইচ/এমআরএম

কর্ণফুলী নদীতে ২ হাজার লিটার চোরাই ডিজেলসহ বোট জব্দ, আটক ২

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে দুই হাজার লিটার চোরাই ডিজেল বহনকারী একটি কাঠের বোট জব্দ করেছে পুলিশ। এ সময় বোটে থাকা দুইজনকে আটক করা হয়।

রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের সামনে কর্ণফুলী নদীতে নিয়মিত নৌ টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- কর্ণফুলী উপজেলার শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডের সেকেন্দার আলীর ছেলে নৌকার মাঝি নুর আক্তার (২৮) এবং একই উপজেলার ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের বদী মেম্বারের বাড়ির মো. বাবুলের ছেলে ফয়সাল আলম (২২)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন জানান, নিয়মিত নৌ টহলের সময় কর্ণফুলী নদীতে একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বোটে থাকা ১০টি স্টিলের ড্রামে মোট ২ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ২০০ লিটার করে ডিজেল ছিল।

তিনি আরও জানান, আটক দুই ব্যক্তি জব্দ করা ডিজেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে ডিজেল ও কাঠের বোটটি জব্দ করা হয়।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow