কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে মাতৃভাষা দিবস উদযাপন

একুশে ফেব্রুয়ারি বাঙালির গর্ব এবং শ্রদ্ধার দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের স্মরণ করেছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাঙালিরা। প্রতি বছরের মতো এবারও কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে যথাযথ মর্যাদায় সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা অর্ধনমিত করেন ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার সিকদার মো. আশরাফুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন- কনস্যুলার মো. জিল্লুর রহমান (প্রথম সচিব), কাউন্সেলর আসাফ রেজা (শিক্ষা ও ক্রীড়া), কাউন্সেলর তুষিতা চাকমা (চ্যান্সারি প্রধান)। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশন প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ভাষাশহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া বাণী পাঠ, ইউনেসকো প্রধান কর্তৃক প্রেরিত ভিডিও প্রদর্শন এবং মোনাজাত করা হয়। তবে এবার ভাষা দিবস উপলক্ষে কোনো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়নি। একেবারে ঘরো

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে মাতৃভাষা দিবস উদযাপন

একুশে ফেব্রুয়ারি বাঙালির গর্ব এবং শ্রদ্ধার দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের স্মরণ করেছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাঙালিরা।

প্রতি বছরের মতো এবারও কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে যথাযথ মর্যাদায় সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা অর্ধনমিত করেন ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার সিকদার মো. আশরাফুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন- কনস্যুলার মো. জিল্লুর রহমান (প্রথম সচিব), কাউন্সেলর আসাফ রেজা (শিক্ষা ও ক্রীড়া), কাউন্সেলর তুষিতা চাকমা (চ্যান্সারি প্রধান)।

কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশন প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর ভাষাশহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া বাণী পাঠ, ইউনেসকো প্রধান কর্তৃক প্রেরিত ভিডিও প্রদর্শন এবং মোনাজাত করা হয়।

তবে এবার ভাষা দিবস উপলক্ষে কোনো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়নি। একেবারে ঘরোয়া পরিবেশে পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

এছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় এবং রাজ্য সরকারের উদ্যোগে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

ডিডি/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow