কলেজে ভর্তিতে আসন কত, সংকট হবে নাকি শূন্য থাকবে?

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট)। এবার পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। সব শিক্ষার্থী পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হলেও আসন সংকট হবে না। উল্টো অনেক কলেজ শিক্ষার্থী পাবে না। শূন্য থাকবে অনেক আসন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, সারাদেশের কলেজ ও মাদরাসাগুলোয় একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৬ লাখের বেশি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। তবে পরীক্ষার প্রথমদিনই ১১টি শিক্ষা বোর্ডে ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরবর্তী পরীক্ষাগুলোতেও আরও কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অর্থাৎ ফরম পূরণ করলেও তারা পরীক্ষায় অংশ নেয়নি। আরও পড়ুন এসএসসির ফল খারাপ হলে খাতা চ্যালেঞ্জ, আবেদন শুরু ১১ আগস্ট যদি ১৮ লাখ শিক্ষার্থীর সবাই পাস করে, তারপরও একাদশে ভর্তিতে আসন সংকট হবে না। এবারও একাদশ শ্রেণিতে উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকবে। অন্যান্য বছরও আসন খালি থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কম পাসের হার হওয়ায় গত বছর খালি আসনের সংখ্যা আরও বেড়েছিল। এবার কত আসন খালি থাকবে, তা নির্ভর ক

কলেজে ভর্তিতে আসন কত, সংকট হবে নাকি শূন্য থাকবে?

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট)। এবার পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। সব শিক্ষার্থী পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হলেও আসন সংকট হবে না। উল্টো অনেক কলেজ শিক্ষার্থী পাবে না। শূন্য থাকবে অনেক আসন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, সারাদেশের কলেজ ও মাদরাসাগুলোয় একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৬ লাখের বেশি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

তবে পরীক্ষার প্রথমদিনই ১১টি শিক্ষা বোর্ডে ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরবর্তী পরীক্ষাগুলোতেও আরও কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অর্থাৎ ফরম পূরণ করলেও তারা পরীক্ষায় অংশ নেয়নি।

যদি ১৮ লাখ শিক্ষার্থীর সবাই পাস করে, তারপরও একাদশে ভর্তিতে আসন সংকট হবে না। এবারও একাদশ শ্রেণিতে উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকবে। অন্যান্য বছরও আসন খালি থাকে।

তবে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কম পাসের হার হওয়ায় গত বছর খালি আসনের সংখ্যা আরও বেড়েছিল। এবার কত আসন খালি থাকবে, তা নির্ভর করবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ওপর। পাসের হার বেশি হলে খালি আসন কম থাকবে, আর পাসের হার কম হলে খালি আসনের সংখ্যাও বাড়বে।

‘ভালো’ কলেজে ভর্তিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

ঢাকাসহ বিভাগীয় শহরগুলো এবং কিছু জেলায়ও নামি কলেজ রয়েছে। মূলত এসএসসি পাস করা শিক্ষার্থীদের টার্গেট থাকে এসব নামি কলেজে ভর্তি হওয়া। তারা পছন্দক্রমে নামি কলেজগুলোর নাম দিয়ে থাকে। এতে ঘুরেফিরে হাতেগোনা কিছু কলেজে ভর্তির আবেদন বেশি পড়ে। সেই কলেজগুলোতে প্রতিদ্বন্দ্বিতাও তীব্র হয়।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক শাখার একজন কর্মকর্তা জানান, অনেক সময় জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীও একাধিকবার আবেদন করেও কলেজ পায় না। এর কারণ তারা বারবার একটি বা দুটি কলেজ পছন্দ দেয়। কিন্তু ওই কলেজে দেখা যায়, সবই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আবেদন করেছে। এমনকি জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিষয়ভিত্তিক নম্বরে এগিয়ে থাকারা শেষ পর্যন্ত সেখানে ভর্তির সুযোগ পায়। সেজন্য শিক্ষার্থীদের কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দেওয়ার পরামর্শ দিয়েছেন বোর্ডের এ কর্মকর্তা।

এএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow