গোপনে বিয়ে সারছেন রোনালদো? অতিথি ভিনিসিয়াস-এমবাপ্পেরা! ভাইরাল নিমন্ত্রণপত্র
বিয়ে করতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো? তাও আবার এই সপ্তাহান্তেই? দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সিআর৭-এর বিয়ের ফাঁস হওয়া নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর থেকেই জোরদার হয়েছে এই জল্পনা। সেখানেই জানা গেছে, তারকা দম্পতির শুভ পরিণয় আর খুব বেশি দূরে নয়। মিররের প্রতিবেদন। পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই। সেদেশের এক টিভি চ্যানেলের মতে, আজ শনিবারই বিবাহ অভিযান সেরে ফেলতে পারেন রোনালদো। পাত্রী জর্জিনা রদ্রিগুয়েজ। পর্তুগালের এক সৈকতে অবস্থিত প্রাচীন দুর্গে বসবে বিবাহবাসর। অতিথি তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, প্যাট্রিক এভ্রা, রিও ফার্দিনান্দ, রদ্রিগোর মতো ফুটবলাররা। সঙ্গে সঙ্গীতশিল্পী রিহানা, সাংবাদিক পিয়ার্স মর্গানের মতো ব্যক্তিত্বও। নিমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগুয়েজ তাদের বিয়ের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছেন।’ সেখানে বিয়ের তারিখ লেখা ছিল ১ আগস্ট। তবে এই নিমন্ত্রণপত্রটি সত্যিই আসল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কারণ, কার্ডটির বিভিন্ন সংস্করণে সময়ের অমিল দেখা গেছে। কোথাও অনুষ্ঠানের সময়
বিয়ে করতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো? তাও আবার এই সপ্তাহান্তেই? দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সিআর৭-এর বিয়ের ফাঁস হওয়া নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর থেকেই জোরদার হয়েছে এই জল্পনা। সেখানেই জানা গেছে, তারকা দম্পতির শুভ পরিণয় আর খুব বেশি দূরে নয়। মিররের প্রতিবেদন।
পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই। সেদেশের এক টিভি চ্যানেলের মতে, আজ শনিবারই বিবাহ অভিযান সেরে ফেলতে পারেন রোনালদো। পাত্রী জর্জিনা রদ্রিগুয়েজ। পর্তুগালের এক সৈকতে অবস্থিত প্রাচীন দুর্গে বসবে বিবাহবাসর। অতিথি তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, প্যাট্রিক এভ্রা, রিও ফার্দিনান্দ, রদ্রিগোর মতো ফুটবলাররা। সঙ্গে সঙ্গীতশিল্পী রিহানা, সাংবাদিক পিয়ার্স মর্গানের মতো ব্যক্তিত্বও।
নিমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগুয়েজ তাদের বিয়ের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছেন।’ সেখানে বিয়ের তারিখ লেখা ছিল ১ আগস্ট।
তবে এই নিমন্ত্রণপত্রটি সত্যিই আসল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কারণ, কার্ডটির বিভিন্ন সংস্করণে সময়ের অমিল দেখা গেছে। কোথাও অনুষ্ঠানের সময় বিকেল ৫টা লেখা রয়েছে, আবার কোথাও দুপুর ২টা উল্লেখ করা হয়েছে। তবে বিশ্বের ধনীতম ফুটবলার হলেও রোনালদোর বিবাহ আসর বাহুল্যবর্জিত হচ্ছে বলেই দাবি ওই সংবাদমাধ্যমের। তবে ইউরোপের প্রথমসারির কিছু সংবাদমাধ্যম এই দাবিকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছে। এর আগে রোনালদো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর বিয়ে করার পরিকল্পনা রয়েছে তার।
২০১৬ সাল থেকে একসঙ্গে রয়েছেন রোনালদো-জর্জিনা। পর্তুগিজ মহাতারকা তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। স্পেনের রাজধানীতে একটি গুচি স্টোরে কাজ করতেন স্প্যানিশ মডেল জর্জিনা। সেখানেই দু’জনের পরিচয়, তারপর প্রেম। আপাতত স্পেনের মায়োর্কায় সপরিবারে ছুটি কাটাচ্ছেন রোনালদোরা।
What's Your Reaction?