বগুড়ায় আ. লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৩ আগস্ট) রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর ৩টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন। গ্রেপ্তাররা হলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান (৬০), শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন (৪৮) এবং সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হান্নান (৩২)। পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে শেরপুর শহরের খেজুরতলা এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় বিএনপি নেতাকর্মীদের মারধরের পাশাপাশি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষয়

বগুড়ায় আ. লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (৩ আগস্ট) রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর ৩টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।

গ্রেপ্তাররা হলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান (৬০), শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন (৪৮) এবং সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হান্নান (৩২)।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে শেরপুর শহরের খেজুরতলা এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় বিএনপি নেতাকর্মীদের মারধরের পাশাপাশি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারায় মামলা করেন। তদন্তে জামাল উদ্দিনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাকে মামলার আসামি করা হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow