কলেজ ছাত্রদলের সভাপতিসহ তিনজনের কারাদণ্ড
জয়পুরহাটের ক্ষেতলালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলেজ ছাত্রদল সভাপতিসহ তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে) ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা (২৪)। তিনি ক্ষেতলাল উপজেলার ফকিরপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে। একই এলাকার মো. সাকিব বাবু (২৩) ও সাজ্জাদ হোসেনের ছেলে নুরনবী (২৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় সোহেল রানা, সাকিব বাবু ও নুরনবীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
তবে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডের পর ছাত্রদল নেতার পরিচয় নিশ্চিত হওয়ায় বিষয়টি গোপন করার চেষ্টা করা হয়। বুধবার রাতে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ বলেন, তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকসংক্রান্ত তথ্য পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।