কাঁধে খাটিয়া, কবরে নেমে দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইলে জনসম্পৃক্ততার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি কাঁধে মরদেহ বহনকারী খাটিয়া তুলে নেওয়ার পাশাপাশি কবরে নেমে দাফন কাজেও সরাসরি অংশ নেন। প্রতিমন্ত্রী শুক্রবার (২৯ মে) নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর এলাকার বাসিন্দা আব্দুল হামিদের জানাজায় অংশ নেন। পরে মরদেহ কবরস্থানের উদ্দেশে নেওয়া হলে তিনি অন্য মুসল্লিদের সঙ্গে কাঁধে খাটিয়া তুলে নেন। এরপর কবরস্থানে গিয়ে নিজেই কবরে নেমে দাফন কার্যক্রমে অংশ নেন। এসময় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মৃতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের আহ্বান জানান। প্রতিমন্ত্রীর দাফন কাজে এমন সরাসরি অংশগ্রহণ উপস্থিত জনতার মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তারা জানান, একজন জনপ্রতিনিধির এমন মানবিক আচরণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে এবং তার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা আরও বৃদ্ধি করেছে। এলাকাবাসীর মতে, জনসেবার পাশাপাশি মানুষের সুখ-দুঃখে পাশে থাকার এমন মানসিকতা জনপ্রতিনিধিদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাক

কাঁধে খাটিয়া, কবরে নেমে দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইলে জনসম্পৃক্ততার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি কাঁধে মরদেহ বহনকারী খাটিয়া তুলে নেওয়ার পাশাপাশি কবরে নেমে দাফন কাজেও সরাসরি অংশ নেন।

প্রতিমন্ত্রী শুক্রবার (২৯ মে) নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর এলাকার বাসিন্দা আব্দুল হামিদের জানাজায় অংশ নেন। পরে মরদেহ কবরস্থানের উদ্দেশে নেওয়া হলে তিনি অন্য মুসল্লিদের সঙ্গে কাঁধে খাটিয়া তুলে নেন। এরপর কবরস্থানে গিয়ে নিজেই কবরে নেমে দাফন কার্যক্রমে অংশ নেন।

এসময় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মৃতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।

প্রতিমন্ত্রীর দাফন কাজে এমন সরাসরি অংশগ্রহণ উপস্থিত জনতার মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তারা জানান, একজন জনপ্রতিনিধির এমন মানবিক আচরণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে এবং তার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা আরও বৃদ্ধি করেছে।

এলাকাবাসীর মতে, জনসেবার পাশাপাশি মানুষের সুখ-দুঃখে পাশে থাকার এমন মানসিকতা জনপ্রতিনিধিদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

এইচএসভি/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow