কাতারের এলএনজিতে বড় ক্ষতি, মেরামতে লাগবে ৫ বছর

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদন সক্ষমতার প্রায় ১৭ শতাংশ ধ্বংস হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল-কাবি। তিনি বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে প্রায় ২৬ বিলিয়ন ডলার খরচ হতে পারে। এতে কাতারের গ্যাস রপ্তানিতে বড় ধরনের বাধা সৃষ্টি হবে। এ পরিস্থিতিতে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে করা গ্যাস সরবরাহ চুক্তি ঠিকমতো পালন করা কঠিন হয়ে পড়তে পারে। এজন্য কাতার ‘ফোর্স মাজুরি’ ঘোষণা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কাতার বিশ্বের অন্যতম বড় গ্যাস রপ্তানিকারক দেশ হওয়ায় এই ক্ষতির প্রভাব বিশ্ববাজারে পড়বে। এতে ইউরোপ ও এশিয়ায় গ্যাস সংকট দেখা দিতে পারে এবং দাম বেড়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু কাতারের জন্য নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্যও বড় ঝুঁকি তৈরি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow