কাতারের রাজধানী দোহায় ফের বিস্ফোরণ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের রেশ ধরে কাতারের রাজধানী দোহায় আবারও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে এই বিস্ফোরণগুলো ঘটে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। গত তিনদিন ধরেই দোহায় হামলার চেষ্টা চালাচ্ছে ইরান। দোহায় রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদ। যা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি। এরআগে সোমবার দেশটিতে মিসাইল ছোড়ে ইরান। এছাড়া বিমান দিয়েও হামলার চেষ্টা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের দুটি সুখোই এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সূত্র: আলজাজিরা
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের রেশ ধরে কাতারের রাজধানী দোহায় আবারও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে এই বিস্ফোরণগুলো ঘটে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।
গত তিনদিন ধরেই দোহায় হামলার চেষ্টা চালাচ্ছে ইরান। দোহায় রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদ। যা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি।
এরআগে সোমবার দেশটিতে মিসাইল ছোড়ে ইরান। এছাড়া বিমান দিয়েও হামলার চেষ্টা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের দুটি সুখোই এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
সূত্র: আলজাজিরা
What's Your Reaction?