কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শহরের চম্পকনগর হ্যাপিরমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, শহরের হ্যাপির মোড় এলাকায় নাছির উদ্দিন আত্মগোপনে আছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিশেষ আইনে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নাছির উদ্দিনকে আদালতে সোপর্দ করা হবে। এর আগে রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ অংসুইছাইন চৌধুরী রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শহরের চম্পকনগর হ্যাপিরমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, শহরের হ্যাপির মোড় এলাকায় নাছির উদ্দিন আত্মগোপনে আছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিশেষ আইনে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নাছির উদ্দিনকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ

অংসুইছাইন চৌধুরী রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow