কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে ধস, ৫ ইউনিটের ৪টিই বন্ধ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে তীব্র পানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদনে ধস নেমেছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে চারটিই বন্ধ রয়েছে। পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় বর্তমানে মাত্র একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিটের মাধ্যমে এই কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ২৪২ মেগাওয়াট। তবে বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, শুধুমাত্র ২ নম্বর ইউনিট থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানির স্তর দ্রুত কমতে থাকায় গত মঙ্গলবার থেকে বাধ্য হয়ে দুটি ইউনিটের পরিবর্তে একটি ইউনিটে উৎপাদন নামিয়ে এনেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির স্তর দিন দিন কমতে থাকে। আর পানির ওপর নির্ভরশীল এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বুধবার সকাল নয়টা পর্যন্ত শুধুমাত্র ২ নম্বর ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে ৮৩.৮০ এমএসএল (মিন সি লেভেল) পানি থাকার কথা থাকলেও বুধবার সকাল নয়টা পর্যন্ত কাপ্তা

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে ধস, ৫ ইউনিটের ৪টিই বন্ধ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে তীব্র পানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদনে ধস নেমেছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে চারটিই বন্ধ রয়েছে। পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় বর্তমানে মাত্র একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিটের মাধ্যমে এই কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ২৪২ মেগাওয়াট। তবে বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, শুধুমাত্র ২ নম্বর ইউনিট থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানির স্তর দ্রুত কমতে থাকায় গত মঙ্গলবার থেকে বাধ্য হয়ে দুটি ইউনিটের পরিবর্তে একটি ইউনিটে উৎপাদন নামিয়ে এনেছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির স্তর দিন দিন কমতে থাকে। আর পানির ওপর নির্ভরশীল এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বুধবার সকাল নয়টা পর্যন্ত শুধুমাত্র ২ নম্বর ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে ৮৩.৮০ এমএসএল (মিন সি লেভেল) পানি থাকার কথা থাকলেও বুধবার সকাল নয়টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৭৭.৪৭ এমএসএল।

এদিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বিগত সপ্তাহগুলোতে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে দুইটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও কাপ্তাই হ্রদের পানির লেভেল দ্রুত কমতে থাকায় গত মঙ্গলবার হতে শুধুমাত্র একটি করে ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যতদিন পর্যন্ত বৃষ্টি হবে না, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।

আরমান খান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow