কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর বাড়তে থাকায় উৎপাদন বেড়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে। গত ২৪ ঘণ্টায় কেন্দ্রটি থেকে ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ৯৭ ফুট এমএসএলে পৌঁছেছে। হ্রদটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। ফলে আরও পানি সংরক্ষণের সুযোগ রয়েছে। হ্রদে পানির স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। বর্তমানে কেন্দ্রটি থেকে ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। হ্রদে পানির স্তর আরও বাড়লে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পাবে। দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত পরিবেশবান্ধব বিদ্যুৎ জাতীয় গ্

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর বাড়তে থাকায় উৎপাদন বেড়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে। গত ২৪ ঘণ্টায় কেন্দ্রটি থেকে ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ৯৭ ফুট এমএসএলে পৌঁছেছে। হ্রদটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। ফলে আরও পানি সংরক্ষণের সুযোগ রয়েছে।

হ্রদে পানির স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। বর্তমানে কেন্দ্রটি থেকে ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। হ্রদে পানির স্তর আরও বাড়লে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পাবে।

দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত পরিবেশবান্ধব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে বিদ্যুতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্ষণ অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন আরও বাড়তে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow