কাপ্তাই হ্রদে বেড়েছে পানি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

টানা কয়েকদিনের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে বেড়েছে পানি। বর্তমানে রুলকার্ভের চেয়ে প্রায় ১০ ফুট বেশি পানি রয়েছে কাপ্তাই হ্রদে। এতে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে উৎপাদন। তিন দিনের ব্যবধানে ২৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বর্তমানে সবগুলো ইউনিট সচল রেখে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২০৬ মেগাওয়াট। এ কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow