কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার সিয়াম (৩০) ও খলিলুর রহমান মেম্বার (৬৫) নামের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।  শুক্রবার (২৬ জুন) রাত ১২টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালীকাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং খলিলুর রহমান মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের মনজুরুল ইসলামের ছেলে।  তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন। নিহত খলিলুর রহমান মেম্বারের ভাতিজা লিটন সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় তার চাচা খলিলুর রহমান, ফুলমিয়া ও মুসলিম উদ্দিন কুমিল্লা মুরাদনগরের রামচন্দ্রপুর থেকে একটি খোলা ট্রাকে ধনিয়া ও সরিষাবোঝাই করে চট্টগ্রামের খাতুনগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত ১২টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের বাতিসা কালীকাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সিয়াম নিহত হন এবং চালকসহ ট্রাকে থাকা আরও চারজ

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার সিয়াম (৩০) ও খলিলুর রহমান মেম্বার (৬৫) নামের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। 

শুক্রবার (২৬ জুন) রাত ১২টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালীকাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং খলিলুর রহমান মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের মনজুরুল ইসলামের ছেলে। 

তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।

নিহত খলিলুর রহমান মেম্বারের ভাতিজা লিটন সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় তার চাচা খলিলুর রহমান, ফুলমিয়া ও মুসলিম উদ্দিন কুমিল্লা মুরাদনগরের রামচন্দ্রপুর থেকে একটি খোলা ট্রাকে ধনিয়া ও সরিষাবোঝাই করে চট্টগ্রামের খাতুনগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত ১২টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের বাতিসা কালীকাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সিয়াম নিহত হন এবং চালকসহ ট্রাকে থাকা আরও চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খলিলুর রহমান মেম্বার মারা যান।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মনির হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow