কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেলো অটোরিকশার দুই যাত্রীর

গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার যাত্রী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ল স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, দুপুরের দিকে সাদুল্লাপুর উপজেলা শহর থেকে একটি কাভার্ডভ্যান গাইবান্ধার শহরের দিকে যাচ্ছিল। সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও চার যাত্রী আহত হন। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আনোয়ার আল শামীম/এসআর/জেআইএম

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেলো অটোরিকশার দুই যাত্রীর

গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার যাত্রী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ল স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে সাদুল্লাপুর উপজেলা শহর থেকে একটি কাভার্ডভ্যান গাইবান্ধার শহরের দিকে যাচ্ছিল। সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও চার যাত্রী আহত হন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আনোয়ার আল শামীম/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow