কামারখন্দে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ধান মাড়াই মেশিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আলী আশরাফ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধোপাকান্দি নিজ বাড়ীর আঙিনায় এ ঘটনা ঘটে। আশরাফ ধোপাকান্দি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, ধান মাড়াইয়ের জন্য মেশিনে বিদ্যুতের লাইন সংযুক্ত করছিলেন বৃদ্ধ আলী আশরাফ। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় খোকন মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু জিডি হয়েছে।

কামারখন্দে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ধান মাড়াই মেশিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আলী আশরাফ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধোপাকান্দি নিজ বাড়ীর আঙিনায় এ ঘটনা ঘটে। আশরাফ ধোপাকান্দি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, ধান মাড়াইয়ের জন্য মেশিনে বিদ্যুতের লাইন সংযুক্ত করছিলেন বৃদ্ধ আলী আশরাফ। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় খোকন মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু জিডি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow