কারাগারে অসুস্থ সাবেক এমপি
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ জেলা কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে কারাগারে ভেতর হঠাৎ বুকে ব্যথা ও অসুস্থতা অনুভব করেন তিনি। শরিফুল ইসলাম জিন্নাহর ছোট ছেলে ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার দুপুরে বাবা কারাগারে ভেতর হঠাৎ বুকে ব্যথা ও অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কারা ত্বত্তাবধানে ঢাকায় পাঠানো হয়। বগুড়ার জেলা কারাগারের জেলার নূরুল মুবীন জানান, নিয়মিত চেকআপের অংশ হিসেবে আমরা বুধবার শরিফুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে শারিরিক নানা বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তাকে ক
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ জেলা কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে কারাগারে ভেতর হঠাৎ বুকে ব্যথা ও অসুস্থতা অনুভব করেন তিনি। শরিফুল ইসলাম জিন্নাহর ছোট ছেলে ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার দুপুরে বাবা কারাগারে ভেতর হঠাৎ বুকে ব্যথা ও অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কারা ত্বত্তাবধানে ঢাকায় পাঠানো হয়।
বগুড়ার জেলা কারাগারের জেলার নূরুল মুবীন জানান, নিয়মিত চেকআপের অংশ হিসেবে আমরা বুধবার শরিফুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে শারিরিক নানা বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তাকে কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসা চলবে।
এদিকে তার ছোট ছেলে ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য শিবগঞ্জ ও মোকামতলা উপজেলাসহ দেশবাসীর কাছে তাঁর বাবার দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করে আন্তরিক দোয়া চেয়েছেন।
এর আগে, চলতি বছরের ২৭ মার্চ রাত সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বগুড়া ডিবি পুলিশের একটি দল। শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া জেলা শাখার সভাপতি এবং বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।
জিন্নাহ বগুড়া-২ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরীক জাতীয় পার্টি থেকে গত ২০১৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালে একই আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পলাতক অবস্থায় সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। মামলা থাকায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। আপিলে মনোনয়ন ফিরে পেলেও নির্বাচনি পরিবেশ না থাকার অজুহাতে তিনি নির্বাচন থেকে সরে আসেন।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের কয়েকটি ধারায় ১০টি মামলা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান আছে।
What's Your Reaction?