কারাগারে বন্দিদের দেওয়া হলো মৌসুমী ফল আম-লিচু

ফরিদপুর কারাগারে বন্দিদের মৌসুমী ফল আম ও লিচু দেওয়া হয়েছে। মানবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। বুধবার (১০ জুন) দুপুরে জেলা কারাগার প্রাঙ্গণে কারা কর্তৃপক্ষ বন্দিদের হাতে মৌসুমী ফল তুলে দেন। কারাগার সূত্র জানায়, কারাগারে বর্তমানে ১১৪২ পুরুষ এবং ৪৮ নারী বন্দি রয়েছেন। বন্দিদের পুষ্টি চাহিদা পূরণ এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে গ্রীষ্মকালীন ফল লিচু সাত হাজার এবং আম সাত হাজার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া এবং জেলার মনির হোসেন। তারা বন্দিদের খোঁজখবর নেন এবং কারাগারের সার্বিক পরিবেশ ও কল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন। ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, ‘কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্দিদের মানবিক মর্যাদা রক্ষা এবং তাদের সুস্থতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছি। স্বাস্থ্যকর খাদ্য, চিকিৎসাসেবা, বিনোদন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের পাশাপাশি মৌসুমী ফল আম ও লিচু দেওয়া হয়েছে। কেননা কারাগার শুধু শাস্তি প্রদানের স্থান নয়, এটি সংশোধন ও পুনর্বাসনেরও একটি গুরুত

কারাগারে বন্দিদের দেওয়া হলো মৌসুমী ফল আম-লিচু

ফরিদপুর কারাগারে বন্দিদের মৌসুমী ফল আম ও লিচু দেওয়া হয়েছে। মানবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (১০ জুন) দুপুরে জেলা কারাগার প্রাঙ্গণে কারা কর্তৃপক্ষ বন্দিদের হাতে মৌসুমী ফল তুলে দেন।

কারাগার সূত্র জানায়, কারাগারে বর্তমানে ১১৪২ পুরুষ এবং ৪৮ নারী বন্দি রয়েছেন। বন্দিদের পুষ্টি চাহিদা পূরণ এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে গ্রীষ্মকালীন ফল লিচু সাত হাজার এবং আম সাত হাজার বিতরণ করা হয়।

কারাগারে বন্দিদের দেওয়া হলো মৌসুমী ফল আম-লিচু

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া এবং জেলার মনির হোসেন। তারা বন্দিদের খোঁজখবর নেন এবং কারাগারের সার্বিক পরিবেশ ও কল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, ‘কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্দিদের মানবিক মর্যাদা রক্ষা এবং তাদের সুস্থতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছি। স্বাস্থ্যকর খাদ্য, চিকিৎসাসেবা, বিনোদন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের পাশাপাশি মৌসুমী ফল আম ও লিচু দেওয়া হয়েছে। কেননা কারাগার শুধু শাস্তি প্রদানের স্থান নয়, এটি সংশোধন ও পুনর্বাসনেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।’

এন কে বি নয়ন/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow