কারা হাসবে শেষের হাসি
পাকিস্তান সুপার লিগের ফাইনাল আজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে পেশোয়ার জালমির মুখোমুখি হবে হায়দরাবাদ কিংসম্যান। আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই দলের লড়াই। সবচেয়ে বড় সুখবর, দর্শকরা সরাসরি স্টেডিয়ামে বসেই ম্যাচ উপভোগ করতে পারবেন। দুই দলের ফাইনালে উঠার পথটা এক ছিল না। পেশোয়ার এসেছে দাপট দেখিয়ে। লিগ পর্বে শীর্ষে থাকা দলটি কোয়ালিফায়ারে জয় নিশ্চিত করে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে। যার নেতৃত্বে ছিলেন বাবর আজম। যার সেঞ্চুরি ছিল দলের আত্মবিশ্বাসের বড় জ্বালানি। অন্যদিকে হাদয়রাবাদের যাত্রা ছিল রোমাঞ্চে ঠাসা। এলিমিনেটর-১ ও এলিমিনেটর-২, দুই কঠিন ধাপ পার করে তারা পৌঁছে ফাইনালের মঞ্চে। পেশোয়ার স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। ফাইনাল ম্যাচের জন্য তাকে এনওসি দিয়েছে বিসিবি। বোর্ড জানায়, একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তান সুপার লিগের ফাইনাল আজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে পেশোয়ার জালমির মুখোমুখি হবে হায়দরাবাদ কিংসম্যান। আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই দলের লড়াই। সবচেয়ে বড় সুখবর, দর্শকরা সরাসরি স্টেডিয়ামে বসেই ম্যাচ উপভোগ করতে পারবেন।
দুই দলের ফাইনালে উঠার পথটা এক ছিল না। পেশোয়ার এসেছে দাপট দেখিয়ে। লিগ পর্বে শীর্ষে থাকা দলটি কোয়ালিফায়ারে জয় নিশ্চিত করে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে। যার নেতৃত্বে ছিলেন বাবর আজম। যার সেঞ্চুরি ছিল দলের আত্মবিশ্বাসের বড় জ্বালানি। অন্যদিকে হাদয়রাবাদের যাত্রা ছিল রোমাঞ্চে ঠাসা। এলিমিনেটর-১ ও এলিমিনেটর-২, দুই কঠিন ধাপ পার করে তারা পৌঁছে ফাইনালের মঞ্চে।
পেশোয়ার স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। ফাইনাল ম্যাচের জন্য তাকে এনওসি দিয়েছে বিসিবি। বোর্ড জানায়, একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
What's Your Reaction?