কালবৈশাখীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আকস্মিক কালবৈশাখী ঝড়ের কারণে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর ফলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে পদ্মা নদীতে তীব্র স্রোত ও প্রচণ্ড দমকা বাতাসের সৃষ্টি হয়। এতে নদীর অববাহিকা উত্তাল হয়ে উঠলে নৌ-দুর্ঘটনা এড়াতে এই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝনদীতে ও দৌলতদিয়া ঘাট এলাকায় অন্তত তিনটি ফেরি যানবাহন ও যাত্রীসহ আটকা পড়ে। এছাড়া ঘাট এলাকায় কিছুক্ষণের মধ্যেই শত শত ঢাকামুখী ও দক্ষিণবঙ্গগামী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী অসংখ্য ট্রাক ঘাটে আটকা পড়ায় তীব্র বৃষ্টির মধ্যে পশুদের নিয়ে চরম বিপাকে পড়েছেন খামারি ও ব্যবসায়ীরা। পাশাপাশি বাসের সাধারণ যাত্রীদের অনেকেই খোলা আকাশের নিচে দুর্ভোগে পড়েছেন; যার মধ্যে নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। ভুক্তভোগী

কালবৈশাখীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আকস্মিক কালবৈশাখী ঝড়ের কারণে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর ফলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে পদ্মা নদীতে তীব্র স্রোত ও প্রচণ্ড দমকা বাতাসের সৃষ্টি হয়। এতে নদীর অববাহিকা উত্তাল হয়ে উঠলে নৌ-দুর্ঘটনা এড়াতে এই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝনদীতে ও দৌলতদিয়া ঘাট এলাকায় অন্তত তিনটি ফেরি যানবাহন ও যাত্রীসহ আটকা পড়ে। এছাড়া ঘাট এলাকায় কিছুক্ষণের মধ্যেই শত শত ঢাকামুখী ও দক্ষিণবঙ্গগামী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী অসংখ্য ট্রাক ঘাটে আটকা পড়ায় তীব্র বৃষ্টির মধ্যে পশুদের নিয়ে চরম বিপাকে পড়েছেন খামারি ও ব্যবসায়ীরা। পাশাপাশি বাসের সাধারণ যাত্রীদের অনেকেই খোলা আকাশের নিচে দুর্ভোগে পড়েছেন; যার মধ্যে নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করে বলেন, ঈদকে সামনে রেখে ঘাটে মানুষের চাপ বাড়লেও দুর্যোগের এই মুহূর্তে যাত্রীদের নিরাপত্তা ও খাবার-পানির জন্য ঘাট সংশ্লিষ্টদের তেমন কোনো কার্যকর তৎপরতা চোখে পড়েনি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে প্রচণ্ড দমকা বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে এবং আটকে থাকা যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে। 

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে সাময়িকভাবে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে আটকে থাকা যাত্রী ও চালকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারি রাখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow