কালবৈশাখী কেড়ে নিল নারীর প্রাণ

কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শেফালী বর্মন (৫৫) দড়িকান্দি গ্রামের রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী।  পরিবার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর তিনি বাপের বাড়িতে একটি টিনের ঘরে বসবাস করতেন। তার দুই মেয়ে বিবাহিত হওয়ায় তিনি একাই থাকতেন। বুধবার রাত ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠাল গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এ সময় তিনি রাতের খাবার খাচ্ছিলেন। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝড় থামার পর স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে। মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, সারারাত আমাদের মোবাইল টিম কাজ করেছে। তবে এ মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাদের অবহিত করেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow