কালিয়ায় স্কুলশিক্ষককে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

নড়াইলের কালিয়া উপজেলায় এক স্কুলশিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। রোববার (৫ জুলাই) সকালে স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলাবাড়িয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের চরকান্দিপাড়ার বাসিন্দা ও বলর্ধনা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ওহিদুল শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে বলর্ধনা এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার নিবিড় চিকিৎসা চলছে। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, গুরুতর আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

কালিয়ায় স্কুলশিক্ষককে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

নড়াইলের কালিয়া উপজেলায় এক স্কুলশিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৫ জুলাই) সকালে স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলাবাড়িয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের চরকান্দিপাড়ার বাসিন্দা ও বলর্ধনা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ওহিদুল শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে বলর্ধনা এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার নিবিড় চিকিৎসা চলছে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, গুরুতর আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow