কালীগঞ্জে মাংসের দোকানে এমপি আবু তালিবের ঝটিকা অভিযান

ঝিনাইদহের কালীগঞ্জে মাংশের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ঝটিকা অভিযান পরিচালনা করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বৃহস্পতিবার সকালে তিনি শহরের বিভিন্ন মাংশের দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি মাংশ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং মাংশের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চান। ব্যবসায়ীরা বিভিন্ন কারণ তুলে ধরলে তিনি তা মনোযোগ সহকারে শোনেন। এমপি আবু তালিব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সুস্থ ও সবল গরু-ছাগল জবেহ করে ভোক্তাদের কাছে মানসম্মত মাংশ সরবরাহ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে মাংশের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান তিনি। এসময় জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়রা এ ধরনের তদারকি কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

কালীগঞ্জে মাংসের দোকানে এমপি আবু তালিবের ঝটিকা অভিযান

ঝিনাইদহের কালীগঞ্জে মাংশের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ঝটিকা অভিযান পরিচালনা করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

বৃহস্পতিবার সকালে তিনি শহরের বিভিন্ন মাংশের দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি মাংশ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং মাংশের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চান। ব্যবসায়ীরা বিভিন্ন কারণ তুলে ধরলে তিনি তা মনোযোগ সহকারে শোনেন।

এমপি আবু তালিব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সুস্থ ও সবল গরু-ছাগল জবেহ করে ভোক্তাদের কাছে মানসম্মত মাংশ সরবরাহ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে মাংশের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান তিনি।

এসময় জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এ ধরনের তদারকি কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow