কালীগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অনুপস্থিত চিকিৎসক, শয্যা বাড়ানোর আশ্বাস
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ হঠাৎ পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ সময় হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদও তখন উপস্থিত ছিলেন না। কিছুক্ষণ পর তিনি বাসা থেকে দ্রুত হাসপাতালে এসে পৌঁছান। মন্ত্রী তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে ডা. রেজওয়ানা রশিদ ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় মন্ত্রী স্বাস্থ্যসেবায় কর্মকর্তা-চিকিৎসকদের দায়িত্বশীলতা ও নিয়মানুবর্তিতার ওপর জোর দেন।পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন মন্ত্রী। তবে বিভিন্ন অনিয়ম ও কিছু ত্রুটি তার চোখে পড়ে। এসব বিষয় তিনি নোট করে নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপস্থিত সাংবাদিকদের।মন্ত্রী বলেন, ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি স্থানীয় জনগণের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। স্থানীয় সংসদ সদস্য যদি আবেদন করেন, তাহলে তিনি হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর জন্য সর
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ হঠাৎ পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ সময় হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদও তখন উপস্থিত ছিলেন না। কিছুক্ষণ পর তিনি বাসা থেকে দ্রুত হাসপাতালে এসে পৌঁছান। মন্ত্রী তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে ডা. রেজওয়ানা রশিদ ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় মন্ত্রী স্বাস্থ্যসেবায় কর্মকর্তা-চিকিৎসকদের দায়িত্বশীলতা ও নিয়মানুবর্তিতার ওপর জোর দেন।
পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন মন্ত্রী। তবে বিভিন্ন অনিয়ম ও কিছু ত্রুটি তার চোখে পড়ে। এসব বিষয় তিনি নোট করে নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপস্থিত সাংবাদিকদের।
মন্ত্রী বলেন, ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি স্থানীয় জনগণের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। স্থানীয় সংসদ সদস্য যদি আবেদন করেন, তাহলে তিনি হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এছাড়া স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ ধরনের আকস্মিক পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিদর্শন স্বাস্থ্য খাতে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও উন্নয়নের প্রতি মন্ত্রীর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও জনমুখী হবে।
What's Your Reaction?