কালো আর্মব্যান্ড পরে খেলল আর্জেন্টিনা, কিন্তু কেন?

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ ম্যাচে আজ সুইজারল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। আমেরিকার কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে ছিল কালো আর্মব্যান্ড। সদ্য প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাতিনকে স্মরণ করে এই আর্মব্যান্ড পরেন মেসিরা।  একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করে দুই দল। এবারের বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন অ্যাডামস। কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দেশে ফিরলে তার মৃত্যু হয়। কোয়ার্টার ফাইনালে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর থ্রিলারে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে আলবিসেলেস্তেদের হয়ে গোল করেছেন আলেক্সিস ম্যাক আলিস্টার, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। এই ম্যাচে নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে একটি গোল করিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow