কালো বেড়ালের সময় এবং অন্যান্য কবিতা
কালো বেড়ালের সময় ফেসবুকে ভেসে ওঠে রঙিন মুখোশকালো বেড়াল সাদা বেড়াল তাড়ায়করে তোলে অস্থির। খালপাড়ে আস্ত ভাগাড়জলাশয়ে সুক্ষ্ণ-সুক্ষ্ণ ফাঁদবাইরে বের হলেই বিচিত্রতাহলুদ খাম, নীল কাগজের আমলনামানাগরদোলায় অসংখ্য নারী-পুরুষ। **** তেলাপোকারা ঠোঁকরাতে চায় দলিল-দস্তাবেজ চোরাগোপ্তা অলি-গলি পেরিয়ে সংক্রমিত শহরস্বেচ্ছাচারী হয়ে গেছেএতদিন দখিনের জানালায় দেখেছি কিছু মায়াভরা-হাতএখন পোকার আস্তানাক্ষুধার্ত-হিংস্র তেলাপোকারা ঠোঁকরাতে চায় দলিল-দস্তাবেজরাত জেগে পাহারা দেয় হুতুমপেঁচা, রঙিন-মুখোশ। বাস্তুসংস্থানের চক্র কী ফাঁদময়!—কী যুদ্ধময়!বিশ্বস্ত কুকুরগুলো দূর থেকে শুধু ঘেউ-ঘেউ করেভোগের ঘোরে—ভাগাড়ের দিকে মুখ রেখে। **** যখন বিচিত্র-ভাবনার সুযোগ থাকে গ্রামের মোড়ের মাথার বটগাছের নিচেরচায়ের দোকানেরসিকি ও আধুলির সুখ। সজনে-ডালে দাঁড়িয়ে একজোড়া শালিকগল্প শোনালো সমুদ্রেরবিশাল এক নদী উপহার দেবে আমাকে। হিমজলের ছোঁয়ায় সন্ধ্যা নেমে আসেবহুরৈখিক ভাবনারঘুরপথ হয় পোস্টমডার্ন কবিতা। এসইউ
কালো বেড়ালের সময়
ফেসবুকে ভেসে ওঠে রঙিন মুখোশ
কালো বেড়াল সাদা বেড়াল তাড়ায়
করে তোলে অস্থির।
খালপাড়ে আস্ত ভাগাড়
জলাশয়ে সুক্ষ্ণ-সুক্ষ্ণ ফাঁদ
বাইরে বের হলেই বিচিত্রতা
হলুদ খাম, নীল কাগজের আমলনামা
নাগরদোলায় অসংখ্য নারী-পুরুষ।
****
তেলাপোকারা ঠোঁকরাতে চায় দলিল-দস্তাবেজ
চোরাগোপ্তা অলি-গলি পেরিয়ে সংক্রমিত শহর
স্বেচ্ছাচারী হয়ে গেছে
এতদিন দখিনের জানালায় দেখেছি কিছু মায়াভরা-হাত
এখন পোকার আস্তানা
ক্ষুধার্ত-হিংস্র তেলাপোকারা ঠোঁকরাতে চায় দলিল-দস্তাবেজ
রাত জেগে পাহারা দেয় হুতুমপেঁচা, রঙিন-মুখোশ।
বাস্তুসংস্থানের চক্র কী ফাঁদময়!—কী যুদ্ধময়!
বিশ্বস্ত কুকুরগুলো দূর থেকে শুধু ঘেউ-ঘেউ করে
ভোগের ঘোরে—ভাগাড়ের দিকে মুখ রেখে।
****
যখন বিচিত্র-ভাবনার সুযোগ থাকে
গ্রামের মোড়ের মাথার বটগাছের নিচের
চায়ের দোকানের
সিকি ও আধুলির সুখ।
সজনে-ডালে দাঁড়িয়ে একজোড়া শালিক
গল্প শোনালো সমুদ্রের
বিশাল এক নদী উপহার দেবে আমাকে।
হিমজলের ছোঁয়ায় সন্ধ্যা নেমে আসে
বহুরৈখিক ভাবনার
ঘুরপথ হয় পোস্টমডার্ন কবিতা।
এসইউ
What's Your Reaction?