কাশ্মীরি পেসারকে নিয়ে ভারতের টেস্ট দল
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন জসপ্রিত বুমরাহ। তার বদলে ডাক পেয়েছেন জন্ম ও কাশ্মীরের পেসার আকিব নবি। ২৯ বছর বয়সী এই পেসারকে নিয়েই শ্রীলঙ্কার বিমান ধরবে ভারত। রঞ্জি ট্রফির শেষ দুই মৌসুমে সবমিলিয়ে ১০৪ উইকেট শিকার করেছেন আকিব। ২০২৫-২৬ মৌসুমেই শিকার করেন ৬০ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু ও কাশ্মীর। সেই পারফরম্যান্সই প্রথমবারের মতো তার জন্য খুলে দিলো ভারতীয় টেস্ট দলের দুয়ার। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নজর কাড়েন নবি। দুটি প্রথম শ্রেণির ম্যাচে নেন ৬ উইকেট।এই সফরে তার অভিষেক হলে জম্মু ও কাশ্মিরের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ভারতের জাতীয় দলে অভিষেক হবে আকিবের। অর্থ্যাৎ, ইতিহাসের হাতছানি তার সামনে। সুযোগ এসেছে নিজ ও পরিবারকে গর্বিত করার পাশাপাশি পুরো জম্মু ও কাশ্মীরবাসীকেও গৌরবান্বিত করার। ৩২ বছর বয়সী বুমরাহ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তৃতীয় ওয়ানডেতে হাঁটুতে আঘাত পান। সেই ম্যাচে খেলতে না পারার পর তিনি চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে যোগ দেন। যদিও প্রথমদিকে ধারণ
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন জসপ্রিত বুমরাহ। তার বদলে ডাক পেয়েছেন জন্ম ও কাশ্মীরের পেসার আকিব নবি। ২৯ বছর বয়সী এই পেসারকে নিয়েই শ্রীলঙ্কার বিমান ধরবে ভারত।
রঞ্জি ট্রফির শেষ দুই মৌসুমে সবমিলিয়ে ১০৪ উইকেট শিকার করেছেন আকিব। ২০২৫-২৬ মৌসুমেই শিকার করেন ৬০ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু ও কাশ্মীর। সেই পারফরম্যান্সই প্রথমবারের মতো তার জন্য খুলে দিলো ভারতীয় টেস্ট দলের দুয়ার।
সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নজর কাড়েন নবি। দুটি প্রথম শ্রেণির ম্যাচে নেন ৬ উইকেট।এই সফরে তার অভিষেক হলে জম্মু ও কাশ্মিরের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ভারতের জাতীয় দলে অভিষেক হবে আকিবের। অর্থ্যাৎ, ইতিহাসের হাতছানি তার সামনে। সুযোগ এসেছে নিজ ও পরিবারকে গর্বিত করার পাশাপাশি পুরো জম্মু ও কাশ্মীরবাসীকেও গৌরবান্বিত করার।
৩২ বছর বয়সী বুমরাহ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তৃতীয় ওয়ানডেতে হাঁটুতে আঘাত পান। সেই ম্যাচে খেলতে না পারার পর তিনি চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে যোগ দেন। যদিও প্রথমদিকে ধারণা করা হয়েছিল, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, কিন্তু এখনও হাঁটুতে অস্বস্তি অনুভব করছেন বলে জানা গেছে।
শ্রীলঙ্কা সফরে ভারতের পেস আক্রমণে আছেন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার ও নতুন মুখ আউকিব নবি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৫ আগস্ট গলে। এর আগে ৭ আগস্ট কলম্বোয় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
শ্রীলঙ্কা সফরে ভারতের টেস্ট দল
শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, সাই সুদর্শন, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, আকিব নবি, দেবদূত পাদিক্কল ও সারাংশ জৈন।
আইএন
What's Your Reaction?