কাস্টমস কর্মকর্তা খুন, আজিজ ম্যানশন ও একটি ঘটনা প্রবাহ
বুলেট বৈরাগী নামের একজন মানুষ প্রায় ভোররাতে কুমিল্লায় নিখোঁজ হলেন। তার স্ত্রী ফেসবুকে পোস্ট করলেন, থানার সাহায্য চাইলেন, জিডি করলেন। ঘটনাস্থল নিয়ে পুলিশের বিভ্রান্তি তৈরি হলো। ভুক্তভোগীর বন্ধুরা ডিবির সহায়তায় ‘আজিজ ম্যানশন সংলগ্ন’ এলাকার লোকেশন বের করলেন। প্রথমে তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলো। এরপর পুলিশ আর তেমন চেষ্টাই করল না। আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দুপুরে মিলল মরদেহ। শনিবার (২৫ এপ্রিল) কুমিল্লার এই ঘটনা সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে। ছিনতাইকারী না কি অন্য কেউ-কাদের হাতে বুলেট খুন হলেন, সে বিষয়ে এখনো উত্তর খুঁজছে পরিবার। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এক বছর সাত মাস আগে সরকারি চাকরিতে যোগ দেওয়া বুলেট চট্টগ্রামের অলংকার মোড় থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন শুক্রবার রাত ১১টার দিকে। স্ত্রী উর্মি হীরার সঙ্গে সর্বশেষ রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত মোবাইলে কথা হয়। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। তিন দিন আগে বিবাহবার্ষিকী উদযাপন করা উর্মি শনিবার সকাল ১০টা ৫৩ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে বুলেটের সন্ধান চেয়ে পোস্ট দেন। চাকরির সুবাদে দুই বছরের বেশি সময় ধরে কুমিল্লার পানপট্ট
বুলেট বৈরাগী নামের একজন মানুষ প্রায় ভোররাতে কুমিল্লায় নিখোঁজ হলেন। তার স্ত্রী ফেসবুকে পোস্ট করলেন, থানার সাহায্য চাইলেন, জিডি করলেন। ঘটনাস্থল নিয়ে পুলিশের বিভ্রান্তি তৈরি হলো। ভুক্তভোগীর বন্ধুরা ডিবির সহায়তায় ‘আজিজ ম্যানশন সংলগ্ন’ এলাকার লোকেশন বের করলেন। প্রথমে তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলো। এরপর পুলিশ আর তেমন চেষ্টাই করল না। আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দুপুরে মিলল মরদেহ।
শনিবার (২৫ এপ্রিল) কুমিল্লার এই ঘটনা সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে। ছিনতাইকারী না কি অন্য কেউ-কাদের হাতে বুলেট খুন হলেন, সে বিষয়ে এখনো উত্তর খুঁজছে পরিবার। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
এক বছর সাত মাস আগে সরকারি চাকরিতে যোগ দেওয়া বুলেট চট্টগ্রামের অলংকার মোড় থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন শুক্রবার রাত ১১টার দিকে। স্ত্রী উর্মি হীরার সঙ্গে সর্বশেষ রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত মোবাইলে কথা হয়। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। তিন দিন আগে বিবাহবার্ষিকী উদযাপন করা উর্মি শনিবার সকাল ১০টা ৫৩ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে বুলেটের সন্ধান চেয়ে পোস্ট দেন।
চাকরির সুবাদে দুই বছরের বেশি সময় ধরে কুমিল্লার পানপট্টি এলাকায় ভূইয়া হেরিটেজের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন বুলেট। এদিন নিখোঁজ হওয়ার পর কালবেলার কুমিল্লা ব্যুরো প্রধান মাসুক আলতাফ চৌধুরী এবং ঢাকা অফিসের একজন প্রতিবেদক এই ঘটনার ওপর নজর রাখছিলেন।
এর মধ্যে বুলেটের স্বজনেরা পরিচিত কর্মকর্তাদের দিয়ে তার লোকেশন জানার চেষ্টা করেন। পাশাপাশি ডিবির এক কর্মকর্তা লোকেশন ট্র্যাক করতে সহায়তা করেন। মোবাইল নেটওয়ার্কের তথ্যে দেখা যায়, নম্বরটি সর্বশেষ কুমিল্লা সদর উপজেলার চৌয়ারা বাজার এলাকার উলুর চর মৌজায় সক্রিয় ছিল। সংশ্লিষ্ট লোকেশন হিসেবে আজিজ ম্যানশন সংলগ্ন এলাকাকে চিহ্নিত করা হয়। ডিবির ওই কর্মকর্তা কালবেলাকে বলেন, “ভোর ৫টা ৩০ মিনিটে সর্বশেষ বুলেটের ব্যবহৃত ফোনটি ওই এলাকায় ছিল। ২০০ মিটারের মধ্যে পাওয়া যেতে পারে।”
বুলেটের সন্ধানে পরিবার যখন এত কিছু করছে, তখন কোতয়ালী মডেল থানায় এক এসআই থেকে আরেক এসআইয়ের কাছে যায় তদন্তভার। ওই কর্মকর্তার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয় দুপুর ১২টা ৫২ মিনিটে। তখন তিনি বলেন, “এখনো আমার কাছে জিডির কপি আসেনি। আমার কাছে তো আগে কাগজটি আসতে হবে।”
বুলেটের ব্যবহৃত মোবাইলের লোকেশন দিলে আজিজ ম্যানশন কিংবা তার আশপাশে অভিযান চালানো যায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা মূলত আমাদের এলাকা না। আপনি একটু ওসি স্যারকে ফোন দেন।”
ততক্ষণে বুলেটের মরদেহ পাওয়ার খবর আসে। কোতয়ালী মডেল থানায় যোগাযোগ করলে ওসি বলেন, “ওটা আমাদের এলাকা না। জিডির সময় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলাম। স্যার বলেছিলেন, আপাতত জিডি নিতে এবং কাজ শুরু করতে। এখন আসামি ধরতে অভিযান চালাতে হলে সংশ্লিষ্ট থানার সঙ্গে কথা বলতে হবে।”
বুলেট বৈরাগী কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দর কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কুমিল্লাতেই তাদের কোলজুড়ে আসে আদরের সন্তান। বয়স ৯ মাস। সঙ্গে থাকেন বৃদ্ধ বাবা-মা।
এদিন দুপুর ১২টার দিকে বুলেটের পরিবার হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী এলাকার আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি পরিচয়হীন মরদেহ উদ্ধার করা হয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠানো ছবিতে পরিবার সন্দেহে পড়ে যায়। কেউ বলেন, এটাই বুলেট। আবার কেউ বলেন, না।
এভাবে বেলা একটার পর বুলেটের পরিবার সরাসরি মরদেহের কাছে পৌছায়। এরপর স্বজনদের চোখে ‘নতুন পরিচয়’ পান তিনি।
বুলেট বৈরাগী, বয়স ৩৪। মৃত।
What's Your Reaction?