কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে বজ্রপাতে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে সদর ইউনিয়নের উলাবাইরা চর হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল সরকার (৪৫) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নারাজ গ্রামের বাসিন্দা। তিনি একটি স্টিলবডি নৌকার মাঝি হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, বাবুল সরকারসহ কয়েকজন যাত্রী স্টিলবডি নৌকাযোগে আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে নিজ এলাকায় ফিরছিলেন। পথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা পাটাতনের নিচে আশ্রয় নেন। তবে নৌকা চালানোর দায়িত্বে থাকায় বাবুল সরকার নৌকার ওপরেই অবস্থান করছিলেন। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নৌকার গতিবিধিতে অস্বাভাবিকতা লক্ষ্য করে অন্য যাত্রীরা ওপরে উঠে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে নিশ্চিত হওয়া যায় যে তিনি মারা গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে বজ্রপাতে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে সদর ইউনিয়নের উলাবাইরা চর হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল সরকার (৪৫) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নারাজ গ্রামের বাসিন্দা। তিনি একটি স্টিলবডি নৌকার মাঝি হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, বাবুল সরকারসহ কয়েকজন যাত্রী স্টিলবডি নৌকাযোগে আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে নিজ এলাকায় ফিরছিলেন। পথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা পাটাতনের নিচে আশ্রয় নেন। তবে নৌকা চালানোর দায়িত্বে থাকায় বাবুল সরকার নৌকার ওপরেই অবস্থান করছিলেন।

একপর্যায়ে বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নৌকার গতিবিধিতে অস্বাভাবিকতা লক্ষ্য করে অন্য যাত্রীরা ওপরে উঠে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে নিশ্চিত হওয়া যায় যে তিনি মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow