কিশোরগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

কিশোরগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (৭ জুন) চট্টগ্রাম র‍্যাব-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আসামির নাম এনাম হোসেন (৪৯)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আটিপাড়া এলাকার বাসিন্দা। শনিবার রাতে (৬ জুন) নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বাজিতপুর থানায় হওয়া একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক এনাম হোসেন পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র‍্যাব-৭ ও নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর একটি যৌথ দল শনিবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কাট্টালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, ২০১২ সালে হওয়া হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাজিতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/একিউএফ

কিশোরগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

কিশোরগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৭ জুন) চট্টগ্রাম র‍্যাব-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আসামির নাম এনাম হোসেন (৪৯)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আটিপাড়া এলাকার বাসিন্দা। শনিবার রাতে (৬ জুন) নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বাজিতপুর থানায় হওয়া একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক এনাম হোসেন পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র‍্যাব-৭ ও নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর একটি যৌথ দল শনিবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কাট্টালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, ২০১২ সালে হওয়া হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাজিতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow