কিশোরগঞ্জে ৫০ প্রতিবন্ধীর মাঝে চেয়ার বিতরণ

নীলফামারীর কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় স্টেডিয়াম মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ চেয়ারগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবু হাসান শেখ, ইউপি চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, দোস্ত এইডের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।পরে আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ উপজেলার ৫০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়।দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবন্ধীদের চেয়ার বিতরণ ছাড়াও ১০০ চক্ষু রোগীর ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তারা সকলের সহযোগিতা কামনা

কিশোরগঞ্জে ৫০ প্রতিবন্ধীর মাঝে চেয়ার বিতরণ

নীলফামারীর কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় স্টেডিয়াম মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ চেয়ারগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবু হাসান শেখ, ইউপি চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, দোস্ত এইডের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

পরে আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ উপজেলার ৫০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবন্ধীদের চেয়ার বিতরণ ছাড়াও ১০০ চক্ষু রোগীর ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow