কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূর কাণ্ড
বেসরকারি সংস্থার ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কামরু জাহান (৪৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দেবরের ঘরে এ ঘটনা ঘটায়। মৃত কামরু জাহান উপজেলার উত্তর ছয়ঘরিয়া দুবাই প্রবাসী আবদুল কাদেরের স্ত্রী, তার ৪ মেয়ে রয়েছে। পুলিশ ও মৃত ব্যক্তির স্বজনেরা জানান, কামরু জাহান বেসরকারি সংস্থা জাগরণ ফাউন্ডেশন, আর আর এর ফাউন্ডেশন, পি এম এস, রিক ব্যাংক, প্রত্যাশী এনজিও প্রতিষ্ঠান থেকে ১০ লাখ টাকার ঋণ নেন। ঋণ দাতাদের টাকা পরিশোধের চাপ সহ্য করতে না পেরে দেবরের ঘরে সিলিংফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। মেয়ের জামাই কামরুল হাসান বলেন, শাশুড়ি বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নেওয়ার পাশাপাশি নগদ কিছু সুদের টাকা পরিশোধ না করাতে টাকার মালিক বাড়িতে এসে চাপ সৃষ্টি করলে বাধ্য হয়ে হয়ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহালম কালবেলাকে জানিয়েছেন, আত্মহত্যাকারী কামরু জাহানের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মামলা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বেসরকারি সংস্থার ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কামরু জাহান (৪৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দেবরের ঘরে এ ঘটনা ঘটায়। মৃত কামরু জাহান উপজেলার উত্তর ছয়ঘরিয়া দুবাই প্রবাসী আবদুল কাদেরের স্ত্রী, তার ৪ মেয়ে রয়েছে।
পুলিশ ও মৃত ব্যক্তির স্বজনেরা জানান, কামরু জাহান বেসরকারি সংস্থা জাগরণ ফাউন্ডেশন, আর আর এর ফাউন্ডেশন, পি এম এস, রিক ব্যাংক, প্রত্যাশী এনজিও প্রতিষ্ঠান থেকে ১০ লাখ টাকার ঋণ নেন। ঋণ দাতাদের টাকা পরিশোধের চাপ সহ্য করতে না পেরে দেবরের ঘরে সিলিংফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
মেয়ের জামাই কামরুল হাসান বলেন, শাশুড়ি বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নেওয়ার পাশাপাশি নগদ কিছু সুদের টাকা পরিশোধ না করাতে টাকার মালিক বাড়িতে এসে চাপ সৃষ্টি করলে বাধ্য হয়ে হয়ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহালম কালবেলাকে জানিয়েছেন, আত্মহত্যাকারী কামরু জাহানের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মামলা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
What's Your Reaction?