কিয়েভের ড্রোন হামলার জবাব দিলো মস্কো, ৩৭৫ সেনা হতাহতের দাবি

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রায় ৩৭৫ জন সেনা নিহত বা হতাহত হওয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার ব্যাটলগ্রুপ ইস্ট-এর দায়িত্বপূর্ণ এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রেস কর্মকর্তা দিমিত্রি মিসকভ। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় শত্রুপক্ষ প্রায় ৩৭৫ জন সেনাসদস্য, ছয়টি সাঁজোয়া যুদ্ধযান, ১৪টি যানবাহন, দুটি রসদ গুদাম, সাতটি স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ স্টেশন, ৪৬টি ফিক্সড-উইং ড্রোন এবং ৩৮টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র হারিয়েছে।  তবে, রাশিয়ার এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি জানিয়েছে বার্তা সংস্থা তাস। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আরও পড়ুন রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, ‘মার্শাল ল’ জারি রাখলেন জেলেনস্কি এর আগে, ২৩ জুলাই রাত থেকে ২৪ জুলাই সকাল পর্যন্ত রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এই হামলাকে চলতি বছরের অন্যতম বৃহৎ হামলা বলে উল্ল্যেখ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।রুশ বার্তা সংস্থা তাস (TASS) জানায়, ওই হামলায় মোট ৫৭১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। এদিকে, শনিবার (২৫ জুলাই) ইউক্রেনের রা

কিয়েভের ড্রোন হামলার জবাব দিলো মস্কো, ৩৭৫ সেনা হতাহতের দাবি

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রায় ৩৭৫ জন সেনা নিহত বা হতাহত হওয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার ব্যাটলগ্রুপ ইস্ট-এর দায়িত্বপূর্ণ এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রেস কর্মকর্তা দিমিত্রি মিসকভ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় শত্রুপক্ষ প্রায় ৩৭৫ জন সেনাসদস্য, ছয়টি সাঁজোয়া যুদ্ধযান, ১৪টি যানবাহন, দুটি রসদ গুদাম, সাতটি স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ স্টেশন, ৪৬টি ফিক্সড-উইং ড্রোন এবং ৩৮টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র হারিয়েছে। 

তবে, রাশিয়ার এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি জানিয়েছে বার্তা সংস্থা তাস। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ২৩ জুলাই রাত থেকে ২৪ জুলাই সকাল পর্যন্ত রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এই হামলাকে চলতি বছরের অন্যতম বৃহৎ হামলা বলে উল্ল্যেখ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ বার্তা সংস্থা তাস (TASS) জানায়, ওই হামলায় মোট ৫৭১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়।

ছবি: ইউক্রেনিফর্ম

এদিকে, শনিবার (২৫ জুলাই) ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রেনিফর্ম জানিয়েছে, রাশিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ অঞ্চলে প্রাথমিকভাবে ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের অ্যাটর্নি জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো।

ছবি: ইউক্রেনিফর্ম

রুসলান বলেন, রাশিয়া আবারও কিয়েভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ১০ জন নিহত হয়েছেন এবং বিভিন্ন মাত্রায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। হতাহতদের সংখ্যা আরও হালনাগাদ করা হচ্ছে।

ছবি: ইউক্রেনিফর্ম

এছাড়া, ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে, হামলার আগেই যাত্রী ও রেলওয়ে কর্মীরা নিরাপদে ট্রেন থেকে সরে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow